সারাদেশ
বহিরাগতদের হামলায় জেমসের কনসার্ট পণ্ড, আহত ৩০
ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বর্ষ উদ্যাপন ও পুনর্মিলনী অনুষ্ঠানের শেষ দিনে বহিরাগতদের হামলায় জনপ্রিয় সংগীতশিল্পী জেমসের কনসার্ট পণ্ড হয়ে গেছে। ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় আয়োজক কমিটির আহ্বায়কসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সিরাজগঞ্জে তাঁতিদের মাঝে বিনা শুল্কে রং ও রাসায়নিক কেমিক্যাল বিতরণ
সিরাজগঞ্জে প্রাথমিক দুইটি তাঁতি সমিতির মাঝে বিনা শুল্কে রং ও রাসায়নিক কেমিক্যাল বিতরণ করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সকালে পৌর এলাকার মিরপুরে অবস্থিত বাংলাদেশ তাঁত বোর্ডের বেসিক সেন্টারে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খান। বাংলাদেশ তাঁত বোর্ডের আয়োজনে এবং ভাঙ্গাবাড়ী ৩নং ইউনিয়ন তাঁত বোর্ডের সভাপতি জাহিদুল ইসলাম বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সায়দাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ড ও বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোট ১৬০ জন তাঁতির মাঝে এসব রাসায়নিক কেমিক্যাল বিতরণ করা হয়।
ভূমি অফিসে দুর্নীতি–জালিয়াতির মহোৎস; ২৮টি অভিযোগে জড়িত কর্মকর্তা–দালাল চক্র
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়ন ভূমি অফিসে সরকারি সম্পত্তি আত্মসাৎ, জমি দখল, ঘুষ, জালিয়াতি ও দালালচক্রের একচেটিয়া আধিপত্য চলছে বলে ভূমি সেবাপ্রার্থী ও স্থানীয়দের পক্ষ থেকে ২৮টি অভিযোগ উঠে এসেছে। অভিযোগগুলোর ন্যায়সঙ্গত তদন্ত না হওয়ায় গাজীপুরের জেলা প্রশাসকের কাছে পুনঃতদন্ত ও শুনানির দাবিতে আবেদন করেছেন এলাকাবাসী।
গুড়ে ভেজালের অভিযোগে সিরাজগঞ্জ পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা
ভেজাল গুড় বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশ ও খাদ্যে ভেজাল থাকার অভিযোগে সিরাজগঞ্জ শহরে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৯৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শহরের এসএস রোডের কয়েকটি গুড়ের দোকান ও বাজার স্টেশন এলাকার দুটি রেস্টুরেন্টে জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এই আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়,অভিযানে ভেজাল গুড় পরীক্ষায় ভেজাল প্রমাণিত হওয়ায় ৭০০ কেজির বেশি গুড় জব্দ করে ধ্বংস করা হয়।
সরাইলে রাতের আঁধারে ইউএনওর কম্বল বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় তীব্র শীত জেঁকে বসেছে। হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় গত কয়েক দিন ধরে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। কনকনে শীতে ঘর থেকে বের হতে পারছেন না মানুষ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল, খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ।
বিএনপি ও জোটের সমর্থন ছাড়িয়ে এগিয়ে স্বতন্ত্র ও বাসদ প্রার্থী
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে গাজীপুর–৩ আসনের নির্বাচনী মাঠের হালচালে স্বতন্ত্র প্রার্থী ইজাদুর রহমান মিলন এবং বাসদ প্রার্থী আশিকুর রহমান পিয়াল এগিয়ে রয়েছেন। বিএনপি ও ১০ দলীয় জোটের প্রার্থী বর্তমানে পিছিয়ে থাকায় রাজনৈতিক লড়াই বেশ চমকপ্রদ হয়ে উঠেছে।
দক্ষিণ কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি চুরি, একজন গ্রেপ্তার
দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের নতুন বাক্তারচর এলাকায় রাতের আঁধারে ব্যাপক মাটি চুরির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, জাজিরা মৌজার বাক্তারচর এলাকায় একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে গভীর রাতে দুই থেকে তিনশ ট্রাক মাটি কেটে নিয়ে যায়।
যান্ত্রিক ত্রুটিতে দুই দিন ধরে উৎপাদন বন্ধ যমুনা সার কারখানায়
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানার উৎপাদন দুই দিন ধরে বন্ধ রয়েছে। কারখানার অ্যামোনিয়া প্ল্যান্টের যান্ত্রিক ত্রুটির কারনে গত ৫ জানুয়ারী রাতে উৎপাদন বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ। বুধবার (৭ জানুয়ারী) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কারখানার উপ প্রধান প্রকৌশলী (রসায়ন) ফজলুল হক।
কুড়িগ্রামে পরিকল্পিত হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার
কুড়িগ্রামের কচাকাটা এলাকায় পরিকল্পিতভাবে এক গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. এরশাদ আলীকে ৭২ ঘণ্টার মধ্যে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১। র্যাব সূত্রে জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামি এরশাদ আলী (৩৩) কুড়িগ্রামের কচাকাটা থানাধীন নারায়ণপুর ইউনিয়নের পানিরচর মাঝিখালী গ্রামের ভিকটিম শাহিদা খাতুন (২৮)-এর প্রতিবেশী।
তারেক রহমানের নিরাপত্তা বহরের চাপে ভয়াবহ যানজটে গাড়িতেই সন্তান প্রসব মায়ের
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জাতীয় স্মৃতিসৌধে যাত্রাকে কেন্দ্র করে ঢাকা–টাঙ্গাইল ও চন্দ্রা–নবীনগর সড়কের বিভিন্ন অংশে যান চলাচল বন্ধ রাখায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ যানজটে পড়েন হাজার হাজার যাত্রী। চরম ভোগান্তির শিকার হয়ে পড়েন ঢাকামুখী মানুষজন। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে গাজীপুরের সফিপুর থেকে চন্দ্রা বাস টার্মিনাল পর্যন্ত যানজটের সূত্রপাত হয়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। রাত সাড়ে ৯টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল কার্যত বন্ধ ছিল।
শ্রীপুরে গণমাধ্যমকর্মী থেকে রাজনীতিতে দুই ব্যক্তি
গাজীপুরের শ্রীপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী দুই ব্যক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তে যোগদান করায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। বুধবার (০৭ জানুয়ারি) সকালে শ্রীপুর উপজেলার ব্যস্ততম মাওনা চৌরাস্তা এলাকার বেগম আয়েশা অডিটোরিয়ামে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে আব্দুল আজিজ ও ইমরান সরকার আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এ সময় তাদের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার আরও কয়েকজন ব্যক্তি দলটিতে যোগ দেন।
সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজে ভয়াবহ আগুন
কক্সবাজারের নুনিয়াছড়া এলাকায় বিআইডব্লিউটিএ ঘাটসংলগ্ন বাঁকখালী নদীতে সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ ‘দ্যা আটলান্টিক ক্রুজ’-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে জাহাজটির ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ জাহাজের ভেতর থেকে ধোঁয়া উঠতে শুরু করলে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে জাহাজে থাকা কর্মীরা দ্রুত আগুন নেভানোর প্রাথমিক ব্যবস্থা নেন।