সারাদেশ
রাতের আঁধারে সীমান্ত এলাকায় সড়ক নির্মাণের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটলো বিএসএফ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোঠাল সীমান্তসংলগ্ন এলাকায় রাতের আঁধারে নতুন সড়ক নির্মাণের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দ্রুত পদক্ষেপ নেওয়ায় শেষ পর্যন্ত কাজ বন্ধ করে সরঞ্জাম সরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক মেইন পিলার নম্বর ৯৩৪-এর ১ এস থেকে ১১ এস পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে ভারতের অভ্যন্তরে কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার করলা এলাকায় বিদ্যমান কুর্শাহাট-দিনহাটা প্রধান সড়কের পূর্ব পাশে নতুন করে পাকা সড়ক নির্মাণের উদ্যোগ নেয় বিএসএফ।
নোয়াখালীতে এনসিপি ও ছাত্রশক্তির ৭ নেতাকর্মী অপহরণের অভিযোগ
নোয়াখালীর মাইজদী থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রশক্তির ৭ জন নেতাকর্মী অপহরণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে গণমাধ্যমে এ অভিযোগ করেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।
গাজীপুরের কোনাবাড়িতে ঝুটের গুদামে আগুন
গাজীপুরের কোনাবাড়ি এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে গুদাম থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চলছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে গুদামে থাকা বিপুল পরিমাণ ঝুট পুড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
আখাউড়া স্থলবন্দরের উন্নয়ন প্রকল্পের কাজ চলতি বছরই শেষ হবে: পরিকল্পনা কমিশনের সদস্য
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের অবকাঠামোগত সক্ষমতা ও আমদানি-রপ্তানি বাণিজ্য বাড়াতে সরকারের চলমান উন্নয়ন প্রকল্পের কাজ চলতি বছরই শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য এম. এ. আকমল হোসেন আজাদ। রোববার (১৮ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি।
খালেদা জিয়ার মৃত্যুতে কচাকাটায় দোয়া মাহফিল ও শোকসভা
বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুড়িগ্রামের কচাকাটায় দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দোয়া মোনাজাত করা হয়। সোমবার (১২ জানুয়ারি) বিকালে কচাকাটা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আয়োজনে শৌলমারী এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সাবেক সদস্য ও কুড়িগ্রাম-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ সাইফুর রহমান রানার সহধর্মিনী শামিমা রহমান আপন।
প্রার্থিতা ফিরে পেলেন গাজীপুর-৩ আসনের প্রার্থী
গাজীপুর-৩ সংসদীয় আসনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৮ জানুয়ারি) জামায়াত মনোনীত প্রার্থী ডা. জাহাঙ্গীর আলমের দায়ের করা অভিযোগের ওপর আগারগাঁওয়ের প্রধান নির্বাচন কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত শুনানি শেষে কমিশন সর্বসম্মতভাবে অভিযোগটি খারিজ করে এই সিদ্ধান্ত দেয়। শুনানিতে উভয় পক্ষের অভিজ্ঞ আইনজীবীরা উপস্থিত থেকে নির্বাচন আইন, সংবিধান এবং উচ্চ আদালতের রায়ের আলোকে তাদের যুক্তি উপস্থাপন করেন।
জিয়া উদ্যানে কেরানীগঞ্জ বিএনপির শ্রদ্ধা
কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে বিএনপির প্রতিষ্ঠাতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে রাজধানীর শেরেবাংলা নগরস্থ জিয়া উদ্যান প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন।
মাদারীপুরে বাস–ইজিবাইক দুর্ঘটনায় নিহত ৬
মাদারীপুর সদরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ইজিবাইককে চাপা দিয়ে খাদে পড়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের সদর উপজেলার ঘটকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
‘গোপনে’ আ.লীগের স্বতন্ত্র প্রার্থী হলেন খান, মনোনয়নও বৈধ ঘোষণা
ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য প্রফেসর এ আর খান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হয়েছেন। তাঁর প্রার্থিতা ঘিরে এলাকায় আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
গাজীপুরে এনসিপি নেতাকে লক্ষ্য করে গুলি, মোটরসাইকেল ছিনতাই
গাজীপুরে হাবিব চৌধুরী নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে লক্ষ্য করে গুলি ছুড়ে তার মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে তার শরীরে কোন গুলি লাগেনি। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে গাজীপুর মহানগরীর জুগীতলা এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী এনসিপি নেতা হাবিব চৌধুরী গাজীপুর মহানগর কমিটির সদস্য। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাবিব চৌধুরী তার ব্যবহৃত একটি মোটরসাইকেল বিক্রির জন্য অনলাইনে বিজ্ঞাপন দেন।
কেরানীগঞ্জে ডাকাতির মালামাল উদ্ধার, ৪ ডাকাত গ্রেফতার
সাভারের এসিআই মোটরস লিমিটেডের ওয়্যারহাউজে সংঘটিত ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ)। এ ঘটনায় ৪ জন পেশাদার ডাকাতকে গ্রেফতার করা হয়েছে এবং কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি ও লুণ্ঠিত মালামালের একটি অংশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গত ২৭ ডিসেম্বর ২০২৫ রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে ৮–১০ জন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে ওয়্যারহাউজে হামলা চালিয়ে নিরাপত্তারক্ষীদের বেঁধে রেখে প্রায় ৩৫ লাখ টাকার টায়ার, স্পেয়ার পার্টস ও নগদ অর্থ লুট করে নেয়।
পাবনায় নিখোঁজের ৫ দিন পর বিল থেকে স্কুলছাত্রীর হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার
পাবনার ফরিদপুর উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার জন্তিহার ও পার্শ্ববর্তী বিলনলুয়া গ্রামসংলগ্ন একটি বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।