সারাদেশ

জাতীয় ছাত্রশক্তি জামালপুর জেলা কমিটির নতুন আহ্বায়ক আমিমুল ইহসান, সদস্য সচিব আহাদ হোসেন

জাতীয় ছাত্রশক্তি জামালপুর জেলা কমিটির নতুন আহ্বায়ক আমিমুল ইহসান, সদস্য সচিব আহাদ হোসেন

জাতীয় ছাত্রশক্তি জামালপুর জেলার এক বছরের জন্য ৫৪ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের স্বাক্ষরে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

২৫ জুলাই, ২০২৬
এন্টি-ফ্যাসিস্ট স্কোয়াডের আহ্বায়ক রিদুয়ান হৃদয়, সদস্যসচিব রাকিব হোসাইন

এন্টি-ফ্যাসিস্ট স্কোয়াডের আহ্বায়ক রিদুয়ান হৃদয়, সদস্যসচিব রাকিব হোসাইন

ফ্যাসিবাদ, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে গণতান্ত্রিক সংগ্রাম জোরদার করার লক্ষ্যে সামাজিক সংগঠন এন্টি-ফ্যাসিস্ট স্কোয়াড আগামী এক মাসের জন্য কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে। অনুমোদিত কমিটিতে সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব রিদুয়ান হৃদয়কে আহ্বায়ক এবং জুলাই যোদ্ধা রাকিব হোসাইন নওশাদকে সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে ১০ প্রার্থীর মনোনয়ন বৈধ, এক প্রার্থীর বাতিল

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে ১০ প্রার্থীর মনোনয়ন বৈধ, এক প্রার্থীর বাতিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচন বিধিমালা অনুসারে একমাত্র স্বতন্ত্র প্রার্থী ছাড়া বাকি সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার শারমিন আক্তার জাহান। যাচাই-বাছাইয়ে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে ধানের শীষ প্রতীকের প্রার্থী এডভোকেট এম এ মান্নান, স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস, জামায়াতে ইসলামীর প্রার্থী এডভোকেট আব্দুল বাতেন, ইসলামী আন্দোলনের প্রার্থী নজরুল ইসলাম নজু......

২৫ জুলাই, ২০২৬
কেরানীগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি বিক্রি, মোবাইল কোর্টে জরিমানা

কেরানীগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি বিক্রি, মোবাইল কোর্টে জরিমানা

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে ঢাকার কেরানীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ)-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফতাব আহমেদ। অভিযানে দুটি মামলায় মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
ত্রিশালে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল

ত্রিশালে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল

ময়মনসিংহ–৭ (ত্রিশাল) আসনের নির্বাচনী সমীকরণে বড় ধরনের চমক ও নাটকীয়তা দেখা দিয়েছে। হলফনামায় তথ্য গোপন ও নানা অসঙ্গতির অভিযোগে বিএনপি মনোনীত প্রার্থী ডা. মাহবুবুর রহমান লিটনসহ একই দিনে মোট ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার, ৩ জানুয়ারি বিকেলে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, হলফনামায় মামলার সংখ্যা কম দেখানোর কারণে বিএনপি প্রার্থী ডা. মাহবুবুর রহমানের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
১৭ বছর ধরে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি: মিয়া নুরুদ্দিন অপু

১৭ বছর ধরে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি: মিয়া নুরুদ্দিন অপু

শরীয়তপুর–৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, গত ১৭ বছর ধরে দেশের মানুষ প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ফলে এবার জনগণ ভোট দিতে মুখিয়ে আছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সারাদিন শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

২৫ জুলাই, ২০২৬
রুমিন ফারহানাকে শোকজ নোটিশ রিটার্নিং কর্মকর্তার

রুমিন ফারহানাকে শোকজ নোটিশ রিটার্নিং কর্মকর্তার

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের স্বাক্ষরিত চিঠিতে তাকে আগামী ২২ জানুয়ারি সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
থানা-পুলিশ জ্বালানোর হুমকি দেয়া সেই বৈষম্যবিরোধী ছাত্র নেতা গ্রেফতার

থানা-পুলিশ জ্বালানোর হুমকি দেয়া সেই বৈষম্যবিরোধী ছাত্র নেতা গ্রেফতার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভেতরে প্রকাশ্যে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) হুমকি দেওয়ার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহদী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হবিগঞ্জ সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন। পুলিশ জানায়, শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে শায়েস্তাগঞ্জ থানায় গিয়ে মাহদী হাসান ওসির সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তিনি নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা দাবি করে বিভিন্ন সহিংস ঘটনার প্রসঙ্গ টেনে হুমকিমূলক বক্তব্য দেন।

২৫ জুলাই, ২০২৬
মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নারীসহ নিহত ৩

মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নারীসহ নিহত ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা কাঠভর্তি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় মার্চেন্ট নেভীর ছাত্র তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। নিহতরা হলেন চট্টগ্রামের মিরসরাইয়ের ১২ নম্বর খৈয়াছরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মসজিদিয়া চৌধুরী পাড়ার বাসিন্দা নুর আলমের ছোট ছেলে নাফিজ আহমেদ অয়ন (১৭), চট্টগ্রাম চাঁদগাও রিয়াজ উদ্দিন সড়কের আলী কন্ট্রাক্টরের বাড়ির হেলাল উদ্দিনের মেয়ে ছাবিতুন নাহার (২৫) এবং গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কাতলামারীর নয়া বেপারীর সন্তান মিন্টু মিয়া (৪৫)।

২৫ জুলাই, ২০২৬
বিএনপি নেতাকে গুলি করে হত্যা

বিএনপি নেতাকে গুলি করে হত্যা

যশোর শহরের শংকরপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আলমগীর হোসেন (৫৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে শংকরপুরে কাউন্সিলরের কার্যালয়ের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।

২৫ জুলাই, ২০২৬
গোপালগঞ্জে মনোনয়ন বাছাইয়ে বাতিল ১২, স্থগিত দুই

গোপালগঞ্জে মনোনয়ন বাছাইয়ে বাতিল ১২, স্থগিত দুই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে যাচাই-বাছাই শেষে ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং দুজনের মনোনয়ন স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ২৪ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। শনিবার গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান তিনটি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করেন।

২৫ জুলাই, ২০২৬
ইস্ট ওয়েস্ট সীডের ব্যবহার করে স্বল্প সময়ে বেশি ফলনে খুশি কৃষকরা

ইস্ট ওয়েস্ট সীডের ব্যবহার করে স্বল্প সময়ে বেশি ফলনে খুশি কৃষকরা

বর্তমানে বেশিরভাগ কৃষক বিভিন্ন আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পূর্বের তুলনায় ফলন বেশি বাড়াতে সক্ষম হয়েছে। তারই ধারাবাহিকতায় প্রযুক্তির সাথে তাল মিলিয়ে ইস্ট-ওয়েস্ট সীড এর বীজ স্বল্প সময়ে বেশি ফলনে প্রান্তিক কৃষকদের স্বপ্ন পূরণে সক্ষম হয়েছে । ইতোমধ্যেই ইস্ট ওয়েস্ট সীডের বিভিন্ন ফসল উৎপাদন করে বাজারজাত করে কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলছে। রবিবার দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের ইস্ট ওয়েস্ট সীডের নিজস্ব ট্রায়াল ফার্মের আয়োজনে উন্মুক্ত মাঠ দিবসে কৃষকরা এসব কথা বলেন।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ