সারাদেশ
মাদক সহ মাদারীপুরের শীর্ষ সন্ত্রাসী পল্টু আকাশ গ্রেফতার
ইয়াবা ও হিরোইনসহ মাদারীপুর জেলার শীর্ষ সন্ত্রাসী ও হত্যাসহ ১৫ মামলার দুর্ধর্ষ আসামি পল্টু আকাশ ওরফে আকাশ ফকির (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মাদারীপুর সদর থানাধীন পশ্চিম রাস্তি এলাকার শীর্ষ সন্ত্রাসী ও এলাকার ত্রাস হিসেবে পরিচিত পল্টু আকাশ তার ভাড়া বাসায় মাদক কেনাবেচায় জড়িত রয়েছে।
রাজশাহীতে বাতিল হলেন অর্ধেকের বেশি প্রার্থী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ৩৮ জন মনোনয়ন জমা দিয়েছিলেন। এদের মধ্যে ২০ জনের মনোনয়নই বাতিল করা হয়েছে। শনিবার (০৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই বাছাই কার্যক্রমের পর ১৮ জনের প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফিয়া আখতার। এর মধ্যে, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে ছয় প্রার্থীর মধ্যে তিনজনের, রাজশাহী-২ আসনে নয় প্রার্থীর মধ্যে ছয়জন, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে সাত প্রার্থীর মধ্যে তিনজন এবং রাজশাহী-৪ (বাগমারা) আসনে চার প্রার্থীর মধ্যে দুজন....
ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের গণঅধিকার পরিষদের আলামিন মাহমুদীর ফরম সংগ্রহ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী নিজস্ব মার্কা ট্রাক প্রতিক নিয়ে নির্বাচন করবেন বলে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাওলানা মোহাম্মদ আলামিন মাহমুদী। রবিবার (২৮ই ডিসেম্বর) সকালে বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
নাফ নদীতে মাছ ধরতে গিয়ে জেলে গুলিবিদ্ধ
কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীতে মাছ ধরার সময় গুলিবিদ্ধ হয়েছেন মো. আলমগীর (৩০) নামে এক জেলে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে নাফ নদীর হোয়াইক্যং অংশে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মো. আলমগীর টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বালুখালী গ্রামের মৃত ছৈয়দ বলির ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই সরওয়ার আলম। তিনি জানান, মাগরিবের পর আলমগীর ও অপর জেলে মো. আকবর নাফ নদীর হোয়াইক্যং এলাকার বিলাইরছিয়া দ্বীপসংলগ্ন এলাকায় নৌকায় করে মাছ ধরছিলেন।
ফরিদপুর-৪ আসনে জামায়াত প্রার্থীকে শোকজ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা সরোয়ার হোসেনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। নির্বাচনী অনুসন্ধানী বিচারিক কমিটির সিভিল জজ মোহাম্মদ রুহুল আমিন স্বাক্ষরিত নোটিশে আগামী ১৩ জানুয়ারি সকাল ১০:৩০ টায় সরোয়ার হোসেনকে নিজে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ-আবু-জাহের বিষয়টি নিশ্চিত করে বলেন
সিলেটে ইলিয়াসপুত্র আবরারসহ ৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটে ৪৭ জন প্রার্থীর মধ্যে সাতজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন অসংগতি ও প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির কারণে পাঁচজনের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এসব তথ্য জানান সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। তিনি জানান, স্থগিত রাখা মনোনয়নগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী রবিবার (৩ জানুয়ারি) জানানো হবে।
বিএনপি নেতা আলমগীর হত্যাকাণ্ডে প্রধান শুটারের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
দীর্ঘ ২০ বছর ৭ মাস পর চট্টগ্রামে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১৮ জানুয়ারি, সফরের মূল সূচি অনুযায়ী নগরের ঐতিহাসিক জমিয়তুল ফালাহ মসজিদে সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন তিনি। বিএনপির নেতারা জানিয়েছেন, এই সফর সম্পূর্ণ অরাজনৈতিক। এতে কোনো নির্বাচনি প্রচারণা, রাজনৈতিক কর্মসূচি, পথসভা বা জনসমাবেশ থাকছে না। দলীয় সূত্রে জানা গেছে, ১৮ জানুয়ারি সকালে তারেক রহমান বিমানযোগে ঢাকা থেকে কক্সবাজার পৌঁছাবেন।
ইউএনও ফেরদৌস আরা আর নেই
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা ইন্তেকাল করেছেন। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে। তিনি বলেন, 'তার (ইউএনও) আসলে কী হয়েছিল তা অবগত নই। মঙ্গলবার তার প্রচণ্ড মাথাব্যথা শুরু হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি।'
সিরাজগঞ্জে প্রকাশ্যে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা
সিরাজগঞ্জ শহরে প্রকাশ্য দিবালোকে আব্দুর রহমান রিয়াদ (১৮) নামে এক কলেজছাত্রকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে শহরের চৌরাস্তা মোড় এলাকার বাহিরগোলা রোডে তাঁর ওপর হামলার ঘটনা ঘটে। পরে রাতে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণের অভিযোগ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। রোববার (১৮ জানুয়ারি) রাতে ভুক্তভোগী নারী কোম্পানীগঞ্জ থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, দুই মাস আগে অভিযুক্ত তার জন্য একটি সংস্থা থেকে টয়লেট বসানোর ব্যবস্থা করেন। এরপর ২৭ ডিসেম্বর কম্বল দেওয়ার জন্য তাকে ফোন করে বাড়িতে ডেকে নিয়ে যান। পরের দিন (২৮ ডিসেম্বর) সকালে কাউছারের বাড়িতে গেলে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন অভিযুক্ত কাউছার।
মিরসরাইয়ে মানারুল কোরআন একাডেমির গ্র্যাজুয়েশন সেরিমনি
মিরসরাইয়ে মানারুল কোরআন একাডেমির কিডস কোরআন ডিপ্লোমা (গ্রেড টু) ও কিডস কোরআন গ্র্যাজুয়েশন (গ্রেড ফাইভ)-এর প্রথম গ্র্যাজুয়েশন সেরিমনি সম্পন্ন হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) উপজেলার কাটাছড়া ইউনিয়নের বামনসুন্দর দারোগারহাটে অবস্থিত মানার সিটিতে দিনব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কুমিল্লায় বাস–অটোরিকশা–মোটরসাইকেল সংঘর্ষে বাসে আগুন, নিহত ৪
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বাণিয়াপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বাস-সিএনজি অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে বাসে আগুন ধরে চারজন নিহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সিবিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস, সিএনজি অটোরিকশা এবং মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর উল্টে যায় এবং মুহূর্তের মধ্যে বাসে আগুন ধরে যায়। দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার জানান, দুর্ঘটনায় একজন নারী, একজন পুরুষ এবং দুই শিশুসহ চারজন নিহত হন।