রোববার (১৮ জানুয়ারি) রাতে ভুক্তভোগী নারী কোম্পানীগঞ্জ থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী নারী বলেন, 'ঘটনাটি কাউকে জানালে আমার এবং আমার মেয়ের প্রাণহানি ঘটাবে বলে হুমকি দিয়েছিল কাউছার। তাই এতদিন বিষয়টি কাউকে বলিনি। সে দুষ্ট-প্রকৃতির নারীলোভী ব্যক্তি। আমি চাই তার বিচার হোক।'
অভিযুক্ত কাউছার অভিযোগ অস্বীকার করে বলেন, 'আমি জামায়াতের সমর্থক। আসন্ন নির্বাচনে নোয়াখালী-৫ আসনের জামায়াতের প্রার্থী বেলায়েত হোসেনের কর্মী হিসেবে কাজ করায় কুচক্রী মহল ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে।'
চরকাঁকড়া ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. শরফুদ্দিন সৌরভ বলেন, 'দলের পক্ষ থেকে তদন্ত করা হবে। কাউছার দোষী হলে তার বিচার হবে, অন্যথায় ষড়যন্ত্রকারীদেরও ছাড় দেওয়া হবে না।'
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, 'ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'