সারাদেশ
বিএনপির স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে কোপালেন মনোনয়ন পাওয়া প্রার্থীর কর্মীরা
নাটোরের সিংড়ায় বিএনপির স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে মনোনয়ন পাওয়া দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার তাজপুর গ্রামীণ সড়কে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম আবু রায়হান (৪৫)। তিনি সিংড়া উপজেলার হিজলি এলাকার অফিজ উদ্দিনের ছেলে এবং ইটালি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
রাঙ্গামাটিতে পিসিসিপির শিক্ষা উপকরণ ও কম্বল বিতরণ
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা শাখার উদ্যােগে নতুন বছর উপলক্ষে শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) জেলা শহরের কাঠালতলী মসজিদের সামনে পঞ্চাশ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শতাধিক মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য ও পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবীব আজম, পিসিএনপি রাঙামাটি জেলার সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির....
ছাত্রলীগকে পুনর্বাসনের অপচেষ্টায় বিএনপি মনোনীত জসীমের প্রার্থিতা বাতিলের দাবি বৈছাআ’র
চট্টগ্রাম-১৪ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী জসীম উদ্দিন আহমেদের বিরুদ্ধে একাধিক মামলা ও ২০২৪ সালের জুলাই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলে তার প্রার্থিতা বাতিল এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ), চট্টগ্রাম।
ঢাকাস্থ বিটঘর ইউনিয়ন ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ঢাকাস্থ বিটঘর ইউনিয়ন ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে ২০২৩ ও ২০২৫ সালের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান আজ মঙ্গলবার সকাল ১০টায় বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
জামায়াতের মাওলানা মুঈনুদ্দীনের বোনের ইন্তেকালে সিরাজুল মামুনের শোক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মুঈনুদ্দীন আহমদের বোনের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং নারায়ণগঞ্জ-৫ আসনে ১০ দল সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী এ বি এম সিরাজুল মামুন।
সিরাজগঞ্জের মনোনয়ন যাচাই-বাছাই তিন আসনে ৬ প্রার্থীর মনোনয়ন বাতিল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদনির্বাচনে সিরাজগঞ্জ-১, ২ ও ৩ আসনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে নাগরিক ঐক্য, জনতার দল, কমিউনিস্ট পার্টি, খেলাফত মজলিস ও স্বতন্ত্রসহ মোট ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ এ কে এম শামসুদ্দিন সম্মেলন কক্ষে যাচাই-বাছাই কার্যক্রম শেষে এ তথ্য জানান জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আমিনুল ইসলাম। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সিরাজগঞ্জ-১ আসনে নাগরিক ঐক্যের প্রার্থী মো. নাজমুস সাকিব এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুস সবুরের কাগজপত্রে ত্রুটি থাকায় তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১
ময়মনসিংহ নগরীতে পুলিশ সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন তাঁর স্বজনেরা। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন এবং তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জামালপুরে মনোনয়ন যাচাই-বাছাইয়ে প্রথম দিনে ১২ প্রার্থীর মনোনয়ন বাতিল
জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫ টি সংসদীয় আসনের মধ্যে প্রথম দিনে ৩ টি আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দিনব্যাপী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী মনোনয়ন যাচাই-বাছাই শেষে ৩ টি আসনের ১২জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেন। যাচাই-বাছাইয়ে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, জামায়াতের নাজমুল হক সাঈদী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর এর আবদুর রউফ তালুকদারের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার মোহাম্মদ ইউসুপ আলী।
জামালপুরে সহপাঠীর ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত
জামালপুর সদর উপজেলায় সহপাঠীর ছুরিকাঘাতে মো. জিহাদ (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। বুধবার (৭ জানুয়ারি) রাতে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নারিকেলী পশ্চিম গহেরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
মাত্র ৫ মাস ১১ দিনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছে ৯ বছর বয়সী নুসরাত জাহান ইভা
নুসরাতের বাবা ইদ্রিছ আলম মজুমদার বলেন, “আমাদের আশা ছিল ছেলে-মেয়ে দুজনকেই কোরআনে হাফেজ বানাবো। প্রথমে আমার ছেলে ইফতেখার আলম ১১ মাসে কোরআন মুখস্থ করে। এরপর মেয়েকে দারুল হুদা মহিলা মাদরাসায় ভর্তি করাই। আলহামদুলিল্লাহ, সে মাত্র ৫ মাস ১১ দিনে কোরআন শরিফ মুখস্থ করেছে। অল্প সময়ে ছেলে-মেয়ে দুজনের হাফেজ হওয়া আমাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আল্লাহর অশেষ রহমত ছাড়া কিছুই সম্ভব নয়। দুজন হাফেজের বাবা হিসেবে পরিচিতি পাওয়ায় আমাদের আর কোনো দুঃখ নেই। তাদের জন্য সবার কাছে দোয়া চাই।”
প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণের নির্দেশ দিলেন রাজৈরে উপদেষ্টা আদিলুর রহমান খান
উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, “আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম তদারকির অংশ হিসেবে এখানে এসেছি। এ সময় রাজৈর ও মাদারীপুরের কয়েকটি প্রত্নতাত্ত্বিক স্থাপনার বর্তমান অবস্থা পরিদর্শন করেছি। এগুলো যেন সঠিকভাবে সংরক্ষণ করা হয়, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসন এখানে সক্রিয় রয়েছে। জেলা প্রশাসক উপস্থিত আছেন, এলজিআরডি সচিবও প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। ইনশাআল্লাহ, কাজগুলো সম্পন্ন হবে।”
গোসাইরহাটে মৎস্যজীবী লীগের সভাপতি ও প্যানেল চেয়ারম্যানসহ ৪ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়নে বিএনপিতে একযোগে গণযোগদানের ঘটনা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়নের বক্সমপট্টি এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে সামন্তসার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি আব্দুল কাদের হাওলাদার ইউপি সদস্য, মহিলা সদস্যসহ প্রায় চার শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।