ছাত্রলীগকে পুনর্বাসনের অপচেষ্টায় বিএনপি মনোনীত জসীমের প্রার্থিতা বাতিলের দাবি বৈছাআ’র

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

চট্টগ্রাম-১৪ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী জসীম উদ্দিন আহমেদের বিরুদ্ধে একাধিক মামলা ও ২০২৪ সালের জুলাই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলে তার প্রার্থিতা বাতিল এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ), চট্টগ্রাম।

রোববার ১৩ জানুয়ারি চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা জানান, জসীম উদ্দিন আহমেদ বর্তমানে মোট ১১টি মামলার আসামি। এর মধ্যে জুলাই হত্যাকাণ্ড সংশ্লিষ্ট অন্তত তিনটি মামলা সরাসরি বিচারাধীন রয়েছে। গুরুতর ফৌজদারি মামলার আসামি হওয়া সত্ত্বেও তার প্রকাশ্য নির্বাচনী কার্যক্রম নির্বাচন কমিশনের আচরণবিধি ও সুষ্ঠু নির্বাচনের নীতিমালার পরিপন্থী বলে তারা অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, গত ১০ জানুয়ারি জসীম উদ্দিন আহমেদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ আয়োজনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধাদের প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে। এমনকি নির্বাচিত হলে বিপ্লবীদের বাড়িছাড়া করার হুঁশিয়ারিও দেওয়া হয়, যা অত্যন্ত উদ্বেগজনক এবং গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকি হিসেবে বিবেচিত।

এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীদের দ্বারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ও ব্যানার অপব্যবহারের তীব্র নিন্দা জানানো হয়।

সংবাদ সম্মেলনে এন্টি-ফ্যাসিস্ট স্কোয়াডের মুখ্য সংগঠক সরোয়ার কামাল রুবেলের সঞ্চালনায় লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্যসচিব তৌহিদুল ইসলাম সাঈদ এবং চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক ইবনে হোসেন জিয়াদ।

লিখিত বক্তব্যে বলা হয়, অভিযুক্ত প্রার্থী নিয়মিতভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সভা-সমাবেশ, ব্যানার ও পোস্টার ব্যবহার, বিভ্রান্তিকর পরিচয় প্রচার এবং অননুমোদিত কর্মসূচির মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন।

নেতারা অভিযোগ করেন, সম্প্রতি তার পক্ষে আয়োজিত ‘বৈষম্যবিরোধী ৩৬ জুলাই যোদ্ধা’ ব্যানারের একটি কর্মসূচিতে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত বা গেজেটভুক্ত কোনো প্রকৃত জুলাই যোদ্ধার উপস্থিতি ছিল না। এটি শহীদদের আত্মত্যাগকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করার শামিল এবং নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন বলে তারা উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে অভিযোগগুলোর বিষয়ে তাৎক্ষণিক ও নিরপেক্ষ তদন্ত, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে আইনানুগ ব্যবস্থা, গুরুতর মামলার প্রেক্ষিতে জসীম উদ্দিন আহমেদের প্রার্থিতা বাতিল এবং চট্টগ্রাম-১৪ আসনে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।

এ সময় আরও বক্তব্য দেন চট্টগ্রাম মহানগরের সংগঠক এহসানুল হক লাবিব, জায়নুল আবেদীন কায়সার, দক্ষিণ জেলার সংগঠক ও জুলাই যোদ্ধা হাসনাত আবদুল্লাহ, যুগ্ম সদস্যসচিব রফিকুল ইসলাম, সংগঠক মো. সাইফুল ইসলাম রাব্বি, মহানগরের যুগ্ম সদস্যসচিব মো. মঈনুদ্দীন, সংগঠক মো. হাসিবুল হাসান সাওয়াল, সালমান শামীম এবং দ্য রেড জুলাই চন্দনাইশ উপজেলার মুখ্য সংগঠক সাজ্জাদ হোসাইন রাহাতসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. দুই মাস পর জলবিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল সদ্য. সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সদ্য. জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা সদ্য. গ্যাস সংকটে ফের বন্ধ হলো যমুনা সার কারখানা সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. দুই মাস পর জলবিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল সদ্য. সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সদ্য. জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা সদ্য. গ্যাস সংকটে ফের বন্ধ হলো যমুনা সার কারখানা