ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ঢাকাস্থ বিটঘর ইউনিয়ন ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে ২০২৩ ও ২০২৫ সালের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান আজ মঙ্গলবার সকাল ১০টায় বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ঢাকাস্থ বিটঘর ইউনিয়ন ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি মাহবুব মইনুলের সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট দানবীর, শিক্ষানুরাগী ও সমাজসেবক শফিকুল ইসলাম চৌধুরীর পুত্র সজিব চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া–৫ (নবীনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট বোরহান উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সদস্য ডা. রাসেল সরকার, বিটঘর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বশির ডাক্তার, কৃষকদলের সভাপতি আবু শামা, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মুন্সী ও রহমত উল্লাহ সরকার, সাংগঠনিক সম্পাদক মইনুল হক, বিটঘর ইউনিয়ন স্পোর্টস একাডেমির সভাপতি কামরুল হাসান, যুবদল নেতা মামুন ইকবাল, বিশিষ্ট সমাজসেবক ইব্রাহিম এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্য নূর মহিউদ্দিন।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন ঢাকাস্থ বিটঘর ইউনিয়ন ছাত্রকল্যাণ পরিষদের সাবেক সভাপতি ও উপদেষ্টা আশরাফুল ইসলাম এবং সাবেক সাধারণ সম্পাদক ও উপদেষ্টা পলাশ খন্দকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী আরাফাত সানি।
এ বছর মোট ৯৩ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ক্রেস্ট, সনদপত্র (সার্টিফিকেট) ও নগদ এক হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
এ সময় অতিথিরা বলেন, ঢাকাস্থ বিটঘর ইউনিয়ন ছাত্রকল্যাণ পরিষদ শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা ভবিষ্যতে শিক্ষার্থীদের এগিয়ে যেতে সহায়ক হবে।