সারাদেশ

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল

কক্সবাজার-২ মহেশখালী ও কুতুবদিয়া আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকেল পাঁচটায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই চলাকালে মামলা সংক্রান্ত জটিলতার কারণে তাঁর মনোনয়ন প্রথমে স্থগিত রাখা হয়। পরে প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপন করতে ব্যর্থ হওয়ায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান আনুষ্ঠানিকভাবে মনোনয়ন বাতিলের ঘোষণা দেন।

২৫ জুলাই, ২০২৬
দিপু হত্যা মামলা: লাশ পোড়ানোর নেতৃত্বদানকারী ইয়াছিন গ্রেফতার

দিপু হত্যা মামলা: লাশ পোড়ানোর নেতৃত্বদানকারী ইয়াছিন গ্রেফতার

ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় লাশ পোড়ানোর নেতৃত্ব দেওয়া ইয়াছিন আরাফাত (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে ঢাকার ডেমরা থানার সারুলিয়া এলাকা থেকে তাকে আটক করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন। পুলিশ জানায়, ইয়াছিন আরাফাত পাশের কাশর এলাকায় শেখবাড়ি মসজিদে ইমামতি করতেন এবং মদিনা তাহফিজুল কুরআন মাদ্রাসায় শিক্ষকতা করতেন। তিনি ভালুকার দক্ষিণ হবিরবাড়ি এলাকার গাজী মিয়ার ছেলে।

২৫ জুলাই, ২০২৬
কোরআন ক্লাসে জামায়াতের ভোট চাওয়ার অভিযোগ, যুবদলের ‘হামলা’

কোরআন ক্লাসে জামায়াতের ভোট চাওয়ার অভিযোগ, যুবদলের ‘হামলা’

ফেনীর সোনাগাজীতে মহিলা জামায়াতের উদ্যোগে আয়োজিত একটি কোরআন ক্লাসে বাধা দেওয়া ও হামলার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন যুবদল নেতা ও তাদের সহযোগীদের বিরুদ্ধে। রোববার (১১ জানুয়ারি) বিকেলে সোনাগাজী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই কোরআন ক্লাস চলাকালে কয়েকজন যুবদল কর্মী সেখানে উপস্থিত হয়ে নারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এ সময় একজনের মোবাইল ফোন ছুঁড়ে ফেলার অভিযোগও ওঠে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় পৌর ওয়ার্ড জামায়াতের সভাপতি নূরনবী ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন।

২৫ জুলাই, ২০২৬
শেরপুরে বাবার হাতে ৬ বছরের মেয়ের খুন

শেরপুরে বাবার হাতে ৬ বছরের মেয়ের খুন

শেরপুরের নকলা উপজেলায় পারিবারিক কলহের জেরে নিজের ছয় বছরের মেয়ে মরিয়মকে হত্যা করেছে বাবা। এ ঘটনায় চার বছর বয়সী আরেক মেয়েও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রোববার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার চর অষ্টধর ইউনিয়নের চর বসন্তী (মধ্যপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিশুটির নাম মিম (৪)। তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চর বসন্তী এলাকার অটোরিকশাচালক বাবু মিয়ার দীর্ঘদিন ধরেই তার স্ত্রীর সাথে পারিবারিক কলহ চলছিল। তার জেড়েই বাবু মিয়া এ নৃশংস ঘটনা ঘটান।

২৫ জুলাই, ২০২৬
শ্রীপুরে বসতবাড়িতে অগ্নিকাণ্ড

শ্রীপুরে বসতবাড়িতে অগ্নিকাণ্ড

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বহেড়ার-চালা এলাকায় আকমলের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচটি দোকান ও চারটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে আনুমানিক অর্ধকোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বুধবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাতে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

২৫ জুলাই, ২০২৬
নয় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের আগুন

নয় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের আগুন

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ড দীর্ঘ প্রচেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) প্রায় নয় ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস সূত্র জানায়, সোমবার (১২ জানুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে অবস্থিত স্ক্র্যাপ ইয়ার্ডে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে মহেশখালী, চকরিয়া ও বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব দুটি ইউনিটসহ মোট ছয়টি ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

২৫ জুলাই, ২০২৬
রাঙামাটি বধির বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

রাঙামাটি বধির বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

রাঙামাটি আসাম বস্তিতে বধির (বাক্-শ্রবণ) বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মানবিক অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও বিশিষ্ট সমাজসেবক মোঃ হাবীব আজম। প্রধান অতিথির বক্তব্যে হাবীব আজম বলেন, 'বধির ও বাক্-শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা ও মানবিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্ব।

২৫ জুলাই, ২০২৬
বেপরোয়া বাসের চাপায় গেল তরুণ হাফেজের প্রাণ

বেপরোয়া বাসের চাপায় গেল তরুণ হাফেজের প্রাণ

পবিত্র কুরআন শরীফের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হয়েছিলেন ওসমান। রাত পোহালেই মাথায় উঠত হাফেজি পাগড়ি, পেতেন হাফেজের সম্মান। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে সেই পাগড়ি আর পরা হলো না। বেপরোয়া গতির যাত্রীবাহী বাসের চাপায় প্রাণ হারালেন তরুণ হাফেজ ওসমান (১৯)। বুধবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার বড়ব্রিজের ঢালে, রোড ডিভাইডারের পূর্ব পাশে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।

২৫ জুলাই, ২০২৬
আমরা থানা পুড়িয়ে দিয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি; ছাত্রলীগ নেতাকে ছাড়াতে এসে ওসিকে বৈষম্যবিরোধী নেতার হুমকি

আমরা থানা পুড়িয়ে দিয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি; ছাত্রলীগ নেতাকে ছাড়াতে এসে ওসিকে বৈষম্যবিরোধী নেতার হুমকি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহদী হাসানের বিরুদ্ধে। ‘আমরা থানা পুড়িয়ে দিয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি’—এমন বক্তব্যের মাধ্যমে তিনি ওসিকে ভয় দেখিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
চট্টগ্রামে শুরু হলো সাগর–রুনি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

চট্টগ্রামে শুরু হলো সাগর–রুনি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

নির্মম হত্যাকাণ্ডের শিকার দেশ বিদেশে আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি’র স্মরণে চট্টগ্রামে শুরু হয়েছে ‘সাগর–রুনি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬’। সাংবাদিকদের ঐক্য, সৌহার্দ্য ও ন্যায়বিচারের দাবিকে সামনে রেখে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন টেলিভিশন, প্রিন্ট, অনলাইন ও ভিডিও জার্নালিজমে কর্মরত গণমাধ্যমকর্মীরা। বুধবার (৭ জানুয়ারি) রাতে চান্দগাঁওয়ের ফরচুন স্পোর্টস অ্যারেনায় অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধন করেন এভারেস্টসহ চারটি আট হাজারী পর্বত বিজয়ী একমাত্র বাংলাদেশি পর্বতারোহী ডা. বাবর আলী।

২৫ জুলাই, ২০২৬
গাজীপুরের সালনা-কাথোরা এলাকায় ঝুট গুদামে অগ্নিকাণ্ড

গাজীপুরের সালনা-কাথোরা এলাকায় ঝুট গুদামে অগ্নিকাণ্ড

গাজীপুর সিটি কর্পোরেশনের সালনা-কাথোরা এলাকায় একটি ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানিয়েছেন, আউয়াল মিয়ার মালিকানাধীন বসতবাড়ির ভেতরে অবস্থিত একটি ঝুট গুদাম থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি টিনশেড ঘরেও। খবর পেয়ে রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

২৫ জুলাই, ২০২৬
কুড়িগ্রামে বিজিবির অভিযানে ৩০ লাখ টাকার চোরাচালান জব্দ

কুড়িগ্রামে বিজিবির অভিযানে ৩০ লাখ টাকার চোরাচালান জব্দ

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় বিপুল পরিমাণ গাঁজা, গবাদিপশু, জিরা, ধইঞ্চার বীজ ও কসমেটিক্স সহ বিভিন্ন প্রকার অবৈধ চোরাচালানী পণ্য জব্দ করেছে কুড়িগ্রাম (২২ বিজিবি)। জব্দকৃত এসব পণ্যের মুল্য ৩০ লক্ষ ২৯ হাজার ৮৯৫ টাকা। রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ