কোরআন ক্লাসে জামায়াতের ভোট চাওয়ার অভিযোগ, যুবদলের ‘হামলা’

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
ফেনীর সোনাগাজীতে মহিলা জামায়াতের উদ্যোগে আয়োজিত একটি কোরআন ক্লাসে বাধা দেওয়া ও হামলার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন যুবদল নেতা ও তাদের সহযোগীদের বিরুদ্ধে।

রোববার (১১ জানুয়ারি) বিকেলে সোনাগাজী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই কোরআন ক্লাস চলাকালে কয়েকজন যুবদল কর্মী সেখানে উপস্থিত হয়ে নারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এ সময় একজনের মোবাইল ফোন ছুঁড়ে ফেলার অভিযোগও ওঠে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় পৌর ওয়ার্ড জামায়াতের সভাপতি নূরনবী ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন।

সোনাগাজী উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ মোস্তফা বলেন, 'নিয়মিত ধর্মীয় কার্যক্রমের অংশ হিসেবে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাজী কাশেম মিয়ার বাড়িতে মহিলা জামায়াতের কোরআন ক্লাস অনুষ্ঠিত হচ্ছিল। এ সময় যুবদল নেতা নুর আলম জিকু, এনাম ও ইকবালসহ কয়েকজন সেখানে গিয়ে অশালীন ভাষায় গালিগালাজ করেন।'

মহিলা জামায়াতের উপস্থিত নেত্রীবৃন্দের ভাষ্য, তারা শুধুমাত্র নিয়মিত কোরআন শিক্ষা কার্যক্রম পরিচালনা করছিলেন। সেখানে কোনো রাজনৈতিক আলোচনা বা কার্যক্রম ছিল না।

পৌর ওয়ার্ড জামায়াতের সভাপতি নূরনবী বলেন, 'ঘটনার খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে কথা বলে বিষয়টি তাৎক্ষণিকভাবে মীমাংসার চেষ্টা করেছি।'

অন্যদিকে যুবদল নেতারা দাবি করেন, কোরআন ক্লাসের আড়ালে ভোট চাওয়া হচ্ছিল এবং জান্নাত–জাহান্নামের ভয় দেখানো হচ্ছিল।

এ বিষয়ে অভিযুক্ত যুবদল নেতা নুর আলম জিকু বলেন, 'কোরআনের নামে ভোট চাওয়া হচ্ছিল। কোরআন কারো একার সম্পত্তি নয়।'

তবে নারীদের কর্মসূচিতে এভাবে বাধা দেওয়ার বিষয়ে প্রশ্ন তুললেও তিনি বিস্তারিত বক্তব্য দিতে রাজি হননি। পরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ঘটনার পর সোনাগাজী পৌর জামায়াতের আমির মাওলানা কালিমুল্লাহ সোনাগাজী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সোনাগাজী মডেল থানার ওসি কামরুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থলেই বিষয়টি সমাধান করা হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা