জামালপুরে মনোনয়ন যাচাই-বাছাইয়ে প্রথম দিনে ১২ প্রার্থীর মনোনয়ন বাতিল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫ টি সংসদীয় আসনের মধ্যে প্রথম দিনে ৩ টি আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) দিনব্যাপী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী মনোনয়ন যাচাই-বাছাই শেষে ৩ টি আসনের ১২জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেন। 

যাচাই-বাছাইয়ে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, জামায়াতের নাজমুল হক সাঈদী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর এর আবদুর রউফ তালুকদারের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার মোহাম্মদ ইউসুপ আলী।

জামালপুর-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী একেএম ফজলুল হকের মনোনয়ন বাতিল হয়েছে।

জামালপুর-২ ( ইসলামপুর) আসনে বিএনাপির সুলতান মাহমুদ বাবু, জামায়াতের সামিউল হক ও ইসলামি আন্দোলন বাংলাদেশের ইসমাইল সিরাজীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এই আসনে বাতিল করা হয়েছে জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা আল মাহমুদসহ ৬ জনের মনোনয়ন। এই আসনে বৈধ প্রার্থী ঘোষণা করা ৩ প্রার্থীকে। 

এছাড়াও জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে জামায়াতের প্রার্থী সহ ৫ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। বিএনপির প্রার্থী সহ মোট ৬জনকে বৈধ ঘোষণা করা হয়। 

আগামীকাল জামালপুর-৪ ও জামালপুর-৫ এর যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সদ্য সংবাদ/ফারিয়াজ ফাহিম

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. দুই মাস পর জলবিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল সদ্য. সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সদ্য. জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা সদ্য. গ্যাস সংকটে ফের বন্ধ হলো যমুনা সার কারখানা সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. দুই মাস পর জলবিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল সদ্য. সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সদ্য. জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা সদ্য. গ্যাস সংকটে ফের বন্ধ হলো যমুনা সার কারখানা