গোসাইরহাটে মৎস্যজীবী লীগের সভাপতি ও প্যানেল চেয়ারম্যানসহ ৪ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়নে বিএনপিতে একযোগে গণযোগদানের ঘটনা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়নের বক্সমপট্টি এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে সামন্তসার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি আব্দুল কাদের হাওলাদার ইউপি সদস্য, মহিলা সদস্যসহ প্রায় চার শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

এ সময় নবাগত নেতাকর্মীরা বিএনপির শরীয়তপুর–৩ আসনের জনপ্রিয় নেতা মিয়াহ নুরুদ্দিন আহমেদ অপুকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর নেতৃত্বে আগামীর রাজনীতিতে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিপুলসংখ্যক নেতাকর্মীর বিএনপিতে যোগদানের ঘটনায় গোসাইরহাট ও সামন্তসার ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

এর আগে মঙ্গলবার দুপুরে গোসাইরহাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা লীগের সভানেত্রী নাজমা বেগম এবং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সামন্তসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রব সরদার প্রকাশ্যে নুরুদ্দিন অপুকে সমর্থন জানান। তাঁরা তাঁদের নেতাকর্মীদের বিএনপির পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন বলেও জানা গেছে।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মাহফুজুর রহমান বাচ্চু সরকার, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সরদার, গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক কে. এম. সিদ্দিক আহমেদ, সদস্য নান্টু খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির চলমান আন্দোলনকে আরও বেগবান করতে এই গণযোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. দুই মাস পর জলবিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল সদ্য. সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সদ্য. জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা সদ্য. গ্যাস সংকটে ফের বন্ধ হলো যমুনা সার কারখানা সদ্য. ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি সদ্য. সকালে দলকে করালেন অনুশীলন, রাতেই দায়িত্ব হারালেন আশরাফুল সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. দুই মাস পর জলবিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল সদ্য. সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সদ্য. জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা সদ্য. গ্যাস সংকটে ফের বন্ধ হলো যমুনা সার কারখানা সদ্য. ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি সদ্য. সকালে দলকে করালেন অনুশীলন, রাতেই দায়িত্ব হারালেন আশরাফুল