সারাদেশ
সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির প্রার্থী টুকু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক এবং যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।
কুড়িগ্রামে বিএনপির প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ
কুড়িগ্রাম-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী তাসভীর উল ইসলামের মনোনয়ন পরিবর্তনের দাবিতে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে দলের স্থানীয় নেতাকর্মীরা।
ভিডব্লিউবি সরকারি চাল ক্রয়-বিক্রয় নিষেধাজ্ঞা, সাংবাদিককে মারধর ও লাঞ্ছিত
হতদরিদ্রদের জন্য ভিডব্লিউবি (ভিজিডি) সরকারি চাল বিতরণের সময় প্রকাশ্যে ক্রয় ও বিক্রয় করতে নিষেধ করায় এবং ভিডিও ধারণের চেষ্টা করায় সিরাজগঞ্জের তাড়াশে দীপ্ত টেলিভিশন ও খবরের কাগজের সাংবাদিককে মারধর ও লাঞ্ছিত করেছে শাহেদ, আরিফ ও আশিক নামে একদল চাল সিন্ডিকেট সন্ত্রাসী।
কুড়িগ্রামে ‘১০ টাকার হাসপাতাল’ উদ্বোধন
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার প্রাণকেন্দ্রে “১০ টাকায় হাসপাতাল” নামে খ্যাত জনস্বাস্থ্য ডায়াগনস্টিকের উদ্বোধন হয়েছে। এটি সকল শ্রেণি ও পেশার মানুষের জন্য সবার জন্য ১০ টাকায় স্বাস্থ্য ও চিকিৎসা সেবা প্রদান করবে।
বন্ধুর টানে কোরিয়া থেকে শার্শায় সিমকো ইয়ং
বন্ধুত্বের টানে মানুষ কত দূর যেতে পারে—তারই অনন্য উদাহরণ হয়ে যশোরের শার্শায় এসেছেন দক্ষিণ কোরিয়ার নাগরিক সিমকো ইয়ং। আকাশপথে চার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে তিনি পৌঁছান শার্শা উপজেলার রাজনগর গ্রামের বাসিন্দা মুকুল হোসেনের বাড়িতে।
ব্রাহ্মণবাড়িয়ায় বালু উত্তোলনে এক সপ্তাহে ৩০ লাখ টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নদী ও পরিবেশ ধ্বংসে জড়িত দুই ব্যক্তিকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ২০ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে শ্যামগ্রাম ইউনিয়নের নাসিরাবাদ বালুমহালের তফসিল বহির্ভূত এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাসের নেতৃত্বে জেলা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
জামালপুর মুক্ত দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল
১১ ডিসেম্বর জামালপুর মুক্ত দিবসে জামালপুরে প্রথম পতাকা উত্তোলনকারী ও জামালপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম ফয়েজুর রহমান স্মরণে আলোচনা সভা, দোয়া মাহফিল আয়োজিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জামালপুর মুক্ত দিবস উদযাপন পরিষদের উদ্যোগে স্থানীয় মুকুন্দবাড়ি রসিদা বিড়ি ফ্যাক্টরি মোড়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন।
কুড়িগ্রামে ফায়ার সার্ভিসের গাড়িচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নদী ও পরিবেশ ধ্বংসে জড়িত দুই ব্যক্তিকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ২০ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে শ্যামগ্রাম ইউনিয়নের নাসিরাবাদ বালুমহালের তফসিল বহির্ভূত এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাসের নেতৃত্বে জেলা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। কুড়িগ্রামের নাগেশ্বরীতে ফায়ার সার্ভিস স্টেশনে কর্মরত গাড়িচালক জাহিদ আহমেদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে ফায়ার সার্ভিস স্টেশনের পাশে তার ভাড়া বাসার বারান্দায় মরদেহ দেখতে পান স্ত্রী। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা মামলায় গ্রেফতার ১
রংপুরের তারাগঞ্জে মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় (৭০) ও তাঁর স্ত্রী সুবর্ণা রায় (৬৫) হত্যার ঘটনায় মোরছালিন (২২) নামে এক যুবককে গ্রেফতারকরেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) গভীর রাতে আলমপুর ইউনিয়নের শেরমস্ত বালাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা আবু সাইয়ুম তালুকদার জানান, ঘটনার দুই দিন আগে মোরছালিন যোগেশ চন্দ্র রায়ের বাড়িতে টাইলস লাগানোর কাজ করেছিলেন। শুক্রবার তাকে নিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হবে বলে জানান তিনি।
গঠনের একদিনের মধ্যেই স্থগিত হলো যুব রেড ক্রিসেন্ট ইউনিট কমিটি
গঠনের একদিনের মধ্যেই স্থগিত করা হয়েছে সরকারি আশেক মাহমুদ কলেজ যুব রেড ক্রিসেন্ট ইউনিট কমিটির কার্যক্রম। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) কলেজ প্রশাসনের জারি করা এক বিজ্ঞপ্তিতে সরকারি আশেক মাহমুদ কলেজের নবগঠিত যুব রেড ক্রিসেন্ট ইউনিট কমিটি স্থগিত করার ঘোষণা দেয়া হয়। একই সঙ্গে ইউনিটের সকল কার্যক্রম অনিবার্য কারণবশত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, এমপি প্রার্থীসহ অর্ধশত আহত
পাবনার ঈশ্বরদীতে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে গুলিবর্ষণ এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এবারের সংঘর্ষে উভয় দলের প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন, যার মধ্যে রয়েছেন পাবনা-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডল।
ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে নাজমুল হোসেন তাপসের মনোনয়নপত্র সংগ্রহ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) সংসদীয় আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে তার পক্ষে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. মাহমুদুল হাসানের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন স্থানীয় বিএনপির দলীয় নেতাকর্মীরা।