ব্রাহ্মণবাড়িয়ায় বালু উত্তোলনে এক সপ্তাহে ৩০ লাখ টাকা জরিমানা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নদী ও পরিবেশ ধ্বংসে জড়িত দুই ব্যক্তিকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ২০ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে শ্যামগ্রাম ইউনিয়নের নাসিরাবাদ বালুমহালের তফসিল বহির্ভূত এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাসের নেতৃত্বে জেলা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস বলেন, “জনস্বার্থে নদী রক্ষা ও পরিবেশ সুরক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে নদীর বুক থেকে অবৈধ বালু উত্তোলন চলছিল। এ অপরাধে ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১১ ধারার লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫(১) ধারায় মোঃ মিন্টু মিয়ার ছেলে ডালিম মিয়া (৩৪), নাসিরাবাদ এবং মোঃ হারুন অর রশিদের ছেলে মোঃ আনোয়ার হোসেন (৪১) কে ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। সাজা ঘোষণার সঙ্গে সঙ্গে মুহূর্তেই পুরো ২০ লাখ টাকা আদায় করা হয়।”

এর আগে একই স্থানে গত ১৯ নভেম্বরের আরেক অভিযানে ১০ লাখ টাকা জরিমানা আদায় হয়েছিল। ফলে মাত্র এক সপ্তাহে নবীনগরে অবৈধ বালু উত্তোলনের দায়ে মোট ৩০ লাখ টাকা জরিমানা আদায় করেছে প্রশাসন।

সদ্য সংবাদ/ মমিনুল হক রুবেল

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সদ্য. জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা সদ্য. ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি সদ্য. সকালে দলকে করালেন অনুশীলন, রাতেই দায়িত্ব হারালেন আশরাফুল সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সদ্য. জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা সদ্য. ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি সদ্য. সকালে দলকে করালেন অনুশীলন, রাতেই দায়িত্ব হারালেন আশরাফুল সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান