কুড়িগ্রামে ‘১০ টাকার হাসপাতাল’ উদ্বোধন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার প্রাণকেন্দ্রে “১০ টাকায় হাসপাতাল” নামে খ্যাত জনস্বাস্থ্য ডায়াগনস্টিকের উদ্বোধন হয়েছে। এটি সকল শ্রেণি ও পেশার মানুষের জন্য সবার জন্য ১০ টাকায় স্বাস্থ্য ও চিকিৎসা সেবা প্রদান করবে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে স্থানীয় সরকার বিভাগ, রংপুরের পরিচালক (যুগ্ম সচিব) মোঃ আবু জাফর ১০ টাকায় স্বাস্থ্য সেবার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এ বি এম কুদরত ই খুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম, নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহনুর জামান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজন সাহা।

অতিরিক্ত জেলা প্রশাসক এ বি এম কুদরত ই খুদা বলেন, “এই রকম স্বেচ্ছাসেবামূলক কাজের উদ্বোধন অনুষ্ঠানে থাকতে পেরে নিজেকে অত্যন্ত আনন্দিত ও গর্বিত মনে করছি। ১০ টাকার হাসপাতাল শুধু নাগেশ্বরীতে নয়, কুড়িগ্রাম জেলাব্যাপী এমন কার্যক্রম পরিচালনা করছে। এজন্য আমার সহযোগিতা অব্যাহত থাকবে।”

জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম বলেন, “এতো সুন্দর কাজ এখানে এসে জানতে পেরে নিজেকে সত্যিই গর্বিত মনে হচ্ছে। যে কোনও সহযোগিতা আব্দুল কাদের সাহেবের জন্য সবসময় থাকবে।”

প্রধান অতিথি মোঃ আবু জাফর বলেন, “আব্দুল কাদের যে উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগকে সফল করতে আমাদের সকলকে সহযোগিতা করতে হবে। এ রকম মহৎ উদ্যোগের পাশে আমি সবসময় থাকতে চাই। ‘১০ টাকার হাসপাতাল’ প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় অসাধারণ ভূমিকা রাখছে। আমার দপ্তরের সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট সদ্য. চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার মোহাম্মদপুর থানা ওয়ার্ড বিএনপির সভাপতি সদ্য. দক্ষিণ আফ্রিকায় পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশিসহ ৭ জনের সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট সদ্য. চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার মোহাম্মদপুর থানা ওয়ার্ড বিএনপির সভাপতি সদ্য. দক্ষিণ আফ্রিকায় পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশিসহ ৭ জনের সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির