মিরসরাইয়ে মানারুল কোরআন একাডেমির গ্র্যাজুয়েশন সেরিমনি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

মিরসরাইয়ে মানারুল কোরআন একাডেমির কিডস কোরআন ডিপ্লোমা (গ্রেড টু) ও কিডস কোরআন গ্র্যাজুয়েশন (গ্রেড ফাইভ)-এর প্রথম গ্র্যাজুয়েশন সেরিমনি সম্পন্ন হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) উপজেলার কাটাছড়া ইউনিয়নের বামনসুন্দর দারোগারহাটে অবস্থিত মানার সিটিতে দিনব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মানারুল কোরআন একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. ইবরাহিম আবু আরাবির সভাপতিত্বে বাংলা ভাষায় আবুল হোসেন, ইংরেজি ভাষায় নজরুল হক এবং আরবি ভাষায় আইনুল হকের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন মিরসরাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ. কে. এম. ফজলুল হক।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যারেন্টস অ্যান্ড টিচার্স রিপ্রেজেন্টেটিভ আবদুস সালাম তালুকদার, কমিটি মেম্বার অধ্যাপক আনিছুর রহমান খন্দকার, ফাউন্ডার প্রিন্সিপাল মাওলানা কোব্বাদ আহম্মদ, মাদার অক্সফোর্ড স্কুল (ঢাকা শাখা)-এর ফাউন্ডার প্রিন্সিপাল রিভা খন্দকার, শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজনীন সুলতানা, মাদার অক্সফোর্ড স্কুলের গার্ডিয়ান অ্যান্ড স্টুডেন্ট সুপারভাইজার তানজিনা খন্দকার, নিজামপুর সরকারি কলেজের অধ্যাপক শাহ মোহাম্মদ আবু তৈয়ব, ফাউন্ডিং ডিরেক্টর ফাতেমা আরাবি এবং ইঞ্জিনিয়ার কাজী শাহাদাত হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন সুপার অ্যাডমিন মো. জিয়া উদ্দিন এবং অভিভাবক প্রতিনিধি হামিদুল ইসলাম। এ সময় কিডস কোরআন ডিপ্লোমা ও কিডস কোরআন গ্র্যাজুয়েশনের গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি ও আরবি—এই তিন ভাষায় তাঁদের অনুভূতি প্রকাশ করেন।

এ ছাড়া স্টুডেন্ট অব দ্য ইয়ার মোমেনা জান্নাত নাভা, অ্যাটেনড্যান্স এক্সিলেন্ট অ্যাওয়ার্ড আয়ান আল আয়মান, লিডারশিপ একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড উম্মে হাবিবা সুমাইয়া, ইমপ্রুভমেন্ট অ্যাওয়ার্ড রুফাইদা আক্তার, ক্লাস অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড আহনাফ মাহমুদ, তানজিমুল হক ও ফরহাদ হোসেনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।

দিনব্যাপী অনুষ্ঠানে কেক কাটা, গ্র্যাজুয়েশন সম্পন্ন করা শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, যৌথ আবৃত্তি, যৌথ কোরআন তিলাওয়াত, নাশিদ পরিবেশন, জাতীয় সংগীত পরিবেশন, গাউন পরিধান ও টুপি উড়ানো, স্কাউট সংগীত পরিবেশন এবং পুরস্কার বিতরণসহ নানা আয়োজন ছিল।

অনুষ্ঠানের শেষ পর্বে কিডস কোরআন ডিপ্লোমা ও কিডস কোরআন গ্র্যাজুয়েশন সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সদ্য. জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা সদ্য. ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি সদ্য. সকালে দলকে করালেন অনুশীলন, রাতেই দায়িত্ব হারালেন আশরাফুল সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সদ্য. জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা সদ্য. ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি সদ্য. সকালে দলকে করালেন অনুশীলন, রাতেই দায়িত্ব হারালেন আশরাফুল সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান