মাদারীপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ এহতেশামুল হক-এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং সদর থানা পুলিশের সমন্বয়ে একটি যৌথ টিম পশ্চিম রাস্তি এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী আকাশ তার ভাড়া বাসার ছাদের টিন কেটে পালানোর চেষ্টা চালায়। তবে পুলিশের তৎপরতায় তাকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর তার ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ পুরিয়া (প্রায় ১০ গ্রাম) হিরোইন, মাদক বিক্রির নগদ ৬৭ হাজার ১০০ টাকা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত তিনটি স্মার্টফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতসমূহ সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, শীর্ষ সন্ত্রাসী পল্টু( আকাশ ) ফকিরের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, দস্যুতা, ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, বিশেষ ক্ষমতা আইন ও একাধিক মাদক মামলাসহ বিভিন্ন থানায় মোট ১৫টি মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেফতারকৃত আকাশ ফকির মাদারীপুর সদর থানাধীন পূর্ব রাস্তি এলাকার মৃত পল্টু ফকির ও আকলিমা বেগমের পুত্র। পূর্বেও একাধিকবার ডিবি ও থানা পুলিশের অভিযানে সে গ্রেফতার হয়ে বিভিন্ন মামলায় কারাভোগ করেছে।
ইয়াবা ও হিরোইন বহন ও বিক্রির অভিযোগে গ্রেফতারকৃত সন্ত্রাসীর বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।