রবিবার (২৮ই ডিসেম্বর) সকালে বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
গণঅধিকার পরিষদের মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়ে অনেক নেতাকর্মীরা বলেন, "নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রার্থী, দলের নেতাকর্মী ও সাধারণ জনগণ সবাই নিরপেক্ষ নির্বাচনের পক্ষে। আমরা আশাবাদী, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং ট্রাক প্রতীকের গণজোয়ার সৃষ্টি হবে। আমরা চায় আলামিন মাহমুদী বাঞ্ছারামপুরের জন্য কিছু করুক।
এদিকে, বুধবার (২৪ই ডিসেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ঘোষণা দেন গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকির সাথে সমঝোতা করে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপি মনোনীত কোন প্রার্থী থাকবে না। মাথাল মার্কা নিয়ে একক ভাবে নির্বাচন করবে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তারই পরিপ্রেক্ষিতে স্বতন্ত্রে প্রায় ২৫ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়ন বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী আলামিন মাহমুদী বলেন, 'নির্বাচন কমিশনের বিধি-বিধান মেনেই আমি মনোনয়ন ফরম উত্তোলন করেছি। নির্ধারিত সময়ের মধ্যেই মনোনয়নপত্র যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে, ইনশাআল্লাহ। ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।'
সদ্য সংবাদ/মেহেদী হাসান মেহের