জাতীয় ছাত্রশক্তি জামালপুর জেলা কমিটির নতুন আহ্বায়ক আমিমুল ইহসান, সদস্য সচিব আহাদ হোসেন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

জাতীয় ছাত্রশক্তি জামালপুর জেলার এক বছরের জন্য ৫৪ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের স্বাক্ষরে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আমিমুল ইহসান এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আহাদ হোসেনকে।

নতুন কমিটির আহ্বায়ক আমিমুল ইহসান বলেন, “জাতীয় ছাত্রশক্তির আদর্শকে ধারণ করে জামালপুর জেলার ছাত্রসমাজকে সংগঠিত করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে এই কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”

তিনি আরও বলেন, “২৪ আগস্ট পরবর্তী গণঅভ্যুত্থানের পর আমরা একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেছি। সেই লক্ষ্য থেকেই শিক্ষার সুষ্ঠু পরিবেশ, শিক্ষার্থীদের নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং ন্যায্য দাবি আদায়ে জাতীয় ছাত্রশক্তি আপসহীনভাবে কাজ করে যাবে। আমরা বিশ্বাস করি, সংগঠিত ছাত্রসমাজই আগামীর ন্যায়ভিত্তিক সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে পারে।”

সদস্য সচিব আহাদ হোসেন বলেন, “কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সংগঠনকে আরও গতিশীল করতে এবং মাঠপর্যায়ে ছাত্রদের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।”

এদিকে নতুন কমিটিতে স্থান পাওয়া নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তারা আশা প্রকাশ করেন, এই কমিটির মাধ্যমে জামালপুর জেলায় জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে।

সদ্য সংবাদ/ ফারিয়াজ ফাহিম

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. দুই মাস পর জলবিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল সদ্য. সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সদ্য. জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা সদ্য. গ্যাস সংকটে ফের বন্ধ হলো যমুনা সার কারখানা সদ্য. ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি সদ্য. সকালে দলকে করালেন অনুশীলন, রাতেই দায়িত্ব হারালেন আশরাফুল সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. দুই মাস পর জলবিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল সদ্য. সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সদ্য. জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা সদ্য. গ্যাস সংকটে ফের বন্ধ হলো যমুনা সার কারখানা সদ্য. ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি সদ্য. সকালে দলকে করালেন অনুশীলন, রাতেই দায়িত্ব হারালেন আশরাফুল