ইস্ট ওয়েস্ট সীডের ব্যবহার করে স্বল্প সময়ে বেশি ফলনে খুশি কৃষকরা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
বর্তমানে বেশিরভাগ কৃষক বিভিন্ন আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পূর্বের তুলনায় ফলন বেশি বাড়াতে সক্ষম হয়েছে। তারই ধারাবাহিকতায় প্রযুক্তির সাথে তাল মিলিয়ে ইস্ট-ওয়েস্ট সীড এর বীজ স্বল্প সময়ে বেশি ফলনে প্রান্তিক কৃষকদের স্বপ্ন পূরণে সক্ষম হয়েছে । ইতোমধ্যেই ইস্ট ওয়েস্ট সীডের বিভিন্ন ফসল উৎপাদন করে বাজারজাত করে কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলছে।

রবিবার দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের ইস্ট ওয়েস্ট সীডের নিজস্ব ট্রায়াল ফার্মের আয়োজনে উন্মুক্ত মাঠ দিবসে কৃষকরা এসব কথা বলেন। এসময় উন্মুক্ত মাঠ দিবসে ১৫ টি ফসলের ৪৮ টি জাত প্রদর্শিত হয়েছে। ফসলগুলো হল, করলা, লাউ, ঝিঙ্গা, ধুন্দল, মিষ্টি কুমড়া, চালকুমড়া, চিচিংগা, মরিচ, ঢেড়শ, সুইট কর্ন, বরবটি, টমেটো, বেগুন, গাধা ফুল, তরমুজ।

ইস্ট ওয়েস্ট সীডের প্রোডাক্ট ডেভলপমেন্ট ম্যানেজার মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'দেশে জনসংখ্যার সাথে সাথে বাড়ছে ঘরবাড়ি। যার কারনে কমছে কৃষি জমি। যুগের সাথে তাল মিলিয়ে আধুনিকতার ছোঁয়ায় কৃষকরাও এখন অনেকটা এগিয়ে। কৃষকদের চিন্তাধারা কিভাবে অল্প সময়ে ভালো ফলন পাওয়া যায়। ইস্ট ওয়েস্ট সীডের প্রদর্শনীতে আগত কৃষকদের ভাষ্যমতে প্রমাণ করে যে, সঠিক দিকনির্দেশনা ও প্রযুক্তি থাকলে বাংলাদেশের কৃষি খাত শুধু দেশের খাদ্য চাহিদা পূরণ করবে না, বরং বিশ্ব বাজারেও প্রতিযোগিতায় এগিয়ে যাবে।'

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট সীডের কান্ট্রি ম্যানেজার মোস্তফা কামাল, প্রোডাক্ট ম্যানেজার মহিবুল্লাহ ইবনে হক ও রিজিওনাল ম্যানেজার জুলফিকার হাবিব।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সদ্য. জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা সদ্য. গ্যাস সংকটে ফের বন্ধ হলো যমুনা সার কারখানা সদ্য. ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি সদ্য. সকালে দলকে করালেন অনুশীলন, রাতেই দায়িত্ব হারালেন আশরাফুল সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সদ্য. জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা সদ্য. গ্যাস সংকটে ফের বন্ধ হলো যমুনা সার কারখানা সদ্য. ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি সদ্য. সকালে দলকে করালেন অনুশীলন, রাতেই দায়িত্ব হারালেন আশরাফুল সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি