১৭ বছর ধরে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি: মিয়া নুরুদ্দিন অপু

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

শরীয়তপুর–৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, গত ১৭ বছর ধরে দেশের মানুষ প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ফলে এবার জনগণ ভোট দিতে মুখিয়ে আছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়নের বক্সমপট্টি এলাকায় সামন্তসার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি আব্দুল কাদের হাওলাদার ইউপি সদস্য, মহিলা সদস্যসহ প্রায় চার শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

মিয়া নুরুদ্দিন অপু বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির কোনো শঙ্কা নেই। দেশের মানুষের সামনে এখন নির্বাচনের কোনো বিকল্প নেই। জনগণ বিশ্বাস করে, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে।”

তিনি আরও বলেন, “গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব। ভোটাধিকার নিশ্চিত হলে রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতা ফিরে আসবে।”

বিএনপির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, “নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাব আমরা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছি। সাধারণ মানুষ এ কর্মসূচিকে ইতিবাচকভাবে গ্রহণ করছে।”

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, শরীয়তপুরের তিনটি আসনেই জনগণ ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করবে এবং বিএনপি জনগণের শক্তিতেই নির্বাচনে অংশ নিতে চায়।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি সামন্তসার ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং বিভিন্ন কবরস্থানে কবর জিয়ারত করেন।

সন্ধ্যায় বক্সমপট্টি এলাকায় সামন্তসার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আ. কাদের হাওলাদার ও এক মহিলা মেম্বারসহ চার শতাধিক নেতাকর্মী ফুলের মালা পরিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মাহফুজুর রহমান বাচ্চু সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সরদার, গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কে এম সিদ্দিক আহমেদ, সদস্য নান্টু খানসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. দুই মাস পর জলবিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল সদ্য. সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সদ্য. জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা সদ্য. গ্যাস সংকটে ফের বন্ধ হলো যমুনা সার কারখানা সদ্য. ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি সদ্য. সকালে দলকে করালেন অনুশীলন, রাতেই দায়িত্ব হারালেন আশরাফুল সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. দুই মাস পর জলবিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল সদ্য. সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সদ্য. জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা সদ্য. গ্যাস সংকটে ফের বন্ধ হলো যমুনা সার কারখানা সদ্য. ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি সদ্য. সকালে দলকে করালেন অনুশীলন, রাতেই দায়িত্ব হারালেন আশরাফুল সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার