কেরানীগঞ্জে ডাকাতির মালামাল উদ্ধার, ৪ ডাকাত গ্রেফতার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
সাভারের এসিআই মোটরস লিমিটেডের ওয়্যারহাউজে সংঘটিত ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ)। এ ঘটনায় ৪ জন পেশাদার ডাকাতকে গ্রেফতার করা হয়েছে এবং কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি ও লুণ্ঠিত মালামালের একটি অংশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২৭ ডিসেম্বর ২০২৫ রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে ৮–১০ জন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে ওয়্যারহাউজে হামলা চালিয়ে নিরাপত্তারক্ষীদের বেঁধে রেখে প্রায় ৩৫ লাখ টাকার টায়ার, স্পেয়ার পার্টস ও নগদ অর্থ লুট করে নেয়।
 
ঘটনার পর মামলা দায়ের হলে ডিবি (দক্ষিণ) তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে আবুল কালাম ওরফে লাল মিয়া (৫৫), রবিন (৩০), নজরুল (৫০) ও মনিরুল ইসলাম (৪৫) কে গ্রেফতার করে। কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকা থেকে একটি পিকআপ গাড়ি উদ্ধার করা হয় এবং পরবর্তীতে আসামিদের দেওয়া তথ্যে লুণ্ঠিত ২৬ পিস টায়ার উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা সবাই পেশাদার ডাকাত এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সদ্য সংবাদ/ইস্পাহানী ইমরান

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা সদ্য. দুই মাস পর জলবিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল সদ্য. সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা সদ্য. দুই মাস পর জলবিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল সদ্য. সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল