রাতের আঁধারে সীমান্ত এলাকায় সড়ক নির্মাণের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটলো বিএসএফ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোঠাল সীমান্তসংলগ্ন এলাকায় রাতের আঁধারে নতুন সড়ক নির্মাণের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দ্রুত পদক্ষেপ নেওয়ায় শেষ পর্যন্ত কাজ বন্ধ করে সরঞ্জাম সরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক মেইন পিলার নম্বর ৯৩৪-এর ১ এস থেকে ১১ এস পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে ভারতের অভ্যন্তরে কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার করলা এলাকায় বিদ্যমান কুর্শাহাট-দিনহাটা প্রধান সড়কের পূর্ব পাশে নতুন করে পাকা সড়ক নির্মাণের উদ্যোগ নেয় বিএসএফ। সীমান্ত থেকে কোথাও ৫০-৬০ গজ, কোথাও ৭০ গজ আবার কোথাও ১০০ থেকে ১২০ গজ দূরত্বে অবস্থিত ওই এলাকায় বিএসএফের পাহারায় রাতের বেলা মাটি ভরাট ও সড়ক নির্মাণের কাজ চলছিল। খবর পেয়ে বিজিবি তাৎক্ষণিকভাবে সীমান্তে টহল জোরদার করে এবং নির্মাণকাজে বাধা দেয়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে পরিস্থিতির প্রেক্ষিতে  খলিশাকোঠাল সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট ক্যাম্প কমান্ডার সুবেদার আবু তাহের এবং ভারতের পক্ষে ছিলেন কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার মেঘ নারায়ণের কুঠি ক্যাম্পের ইন্সপেক্টর দীপক কুমার।

পতাকা বৈঠকের পর বিজিবির উপস্থিতি টের পেয়ে বিএসএফ সড়ক নির্মাণে ব্যবহৃত কিছু সরঞ্জাম সরিয়ে নিতে শুরু করে। বর্তমানে ওই সীমান্ত এলাকায় বিজিবির টহল কার্যক্রম জোরদার রয়েছে।

স্থানীয় বাসিন্দা মজির রহমান ও নুর আলম লিপু জানান, গত দুই-তিন দিন ধরে বিএসএফ সদস্যরা রাতের আঁধারে পুরাতন সড়কের পাশেই নতুন পাকা সড়কের কাজ করছিলেন। বিষয়টি নজরে আসার পর বিজিবি সক্রিয় হলে কাজ বন্ধ হয়।

শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার নরেশ চন্দ্র রায় বলেন, 'বিএসএফ মাটি ভরাটের মাধ্যমে নতুন সড়ক নির্মাণের চেষ্টা করছিল। আমরা তাৎক্ষণিকভাবে বাধা দিয়েছি। নিয়মিত টহলের পাশাপাশি ওই এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে।'

বিষয়টি নিয়ে আগামী কয়েক দিনের মধ্যে বিজিবি ও বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে আরেকটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. ক্রেতাশূন্যতায় বন্ধ শান্তিনগরের কর্ণফুলী গার্ডেন সিটি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. ক্রেতাশূন্যতায় বন্ধ শান্তিনগরের কর্ণফুলী গার্ডেন সিটি