গাজীপুরে এনসিপি নেতাকে লক্ষ্য করে গুলি, মোটরসাইকেল ছিনতাই

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
গাজীপুরে হাবিব চৌধুরী নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে লক্ষ্য করে গুলি ছুড়ে তার মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে তার শরীরে কোন গুলি লাগেনি।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে গাজীপুর মহানগরীর জুগীতলা এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী এনসিপি নেতা হাবিব চৌধুরী গাজীপুর মহানগর কমিটির সদস্য। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাবিব চৌধুরী তার ব্যবহৃত একটি মোটরসাইকেল বিক্রির জন্য অনলাইনে বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপনের সূত্র ধরে দুই ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করে বৃহস্পতিবার সকালে মোগড়খাল এলাকায় মোটরসাইকেলটি দেখতে আসেন। প্রায় এক ঘণ্টা ধরে তারা বিভিন্নভাবে মোটরসাইকেলটি পরীক্ষা করেন।

একপর্যায়ে তাদের একজন মোটরসাইকেলটি টেস্ট চালানোর কথা বলে উঠে বসে। তখন অপর ব্যক্তি হাবিব চৌধুরীকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র দিয়ে এক রাউন্ড গুলি ছুড়ে। এরপর মোটরসাইকেলটি নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা। হাবিব চৌধুরী মোটরসাইকেলের পেছনে দৌড় দিলে তাকে লক্ষ্য করে আরও গুলি ছোড়া হয়। তবে কোনো গুলিই তার শরীরে লাগেনি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী  হাবিব চৌধুরী বলেন, ‘মোটরসাইকেল কেনার কথা বলে তারা আমার সঙ্গে দেখা করে। টেস্ট চালানোর অজুহাতে একজন উঠে পড়ে এবং অপরজন আমাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আল্লাহর রহমতে আমি বেঁচে গেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।’

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে এনসিপির উত্তরাঞ্চলীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক আলী নাছের খান বলেন, ‘এটি একটি পরিকল্পিত ঘটনা। ফাঁদ পেতে জুলাইযোদ্ধা হাবিব চৌধুরীকে হত্যার চেষ্টা করা হয়েছে। গুলি লাগলে তিনি শহীদ হতে পারতেন। আমরা ১২ ঘণ্টার মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে বাসন থানার ওসি হারুনুর রশিদ বলেন, ‘ঘটনার বিষয়ে আমরা অবগত আছি। ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।’

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ নিয়ে বিতর্ক, এসেনশিয়াল ড্রাগসে শামীম আহমেদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ সদ্য. সার্বিয়ায় কর্মী পাঠানোর ছাড়পত্র নিয়ে বিএমইটির তাজিম-উর-রহমানের বিরুদ্ধে অভিযোগ সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ নিয়ে বিতর্ক, এসেনশিয়াল ড্রাগসে শামীম আহমেদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ সদ্য. সার্বিয়ায় কর্মী পাঠানোর ছাড়পত্র নিয়ে বিএমইটির তাজিম-উর-রহমানের বিরুদ্ধে অভিযোগ