সারাদেশ
ক্ষমতার পালাবদলে সাবেক আইনমন্ত্রীর ঘনিষ্ঠ মিজান এখন জামায়াতের ওয়ার্ড সভাপতি
খাড়েরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমানের রাজনৈতিক অবস্থান পরিবর্তন নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে। এক সময় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মিজানুর এখন ওয়ার্ড পর্যায়ে জামায়তে ইসলামীর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। মিজানুর রহমান জানিয়েছেন, তার রাজনৈতিক আগ্রহ সব সময়ই জামায়াতে ইসলামের প্রতি। তবে এলাকার স্বার্থে কখনও কখনও আওয়ামী লীগের মিটিং ও মিছিলে অংশ নিয়েছেন, ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের সদস্য নন।
টিকিট চাওয়ায় চালককে গরুর মতো পিটিয়েছেন এএসপি
এর আগে ওই দিন সকাল সাড়ে ৯টার দিকে সাপাহার থেকে রাজশাহীগামী হিমাচল পরিবহনের একটি বাসে ধানসুরা যাওয়ার পথে বাসচালক ও সুপারভাইজারের সঙ্গে তর্কে জড়ান শ্যামলী রানী বর্মণের স্বামী জয়ন্ত বর্মণ। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, টিকিট না থাকায় জয়ন্ত বর্মণ যে সিটে বসেছিলেন, সেখান থেকে উঠে যেতে অনুরোধ করেন সুপারভাইজার সিয়াম। এ সময় তিনি নিজেকে সার্কেল এসপির স্বামী পরিচয় দিয়ে হুমকি দেন এবং একপর্যায়ে চালকের সঙ্গেও বাকবিতণ্ডায় জড়ান। ধানসুরায় নামার আগে চালক ও সুপারভাইজারকে দেখে নেওয়ার হুমকি দিয়েই বাস থেকে নেমে যান তিনি।
চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর সশস্ত্র হামলা
চট্টগ্রামের চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানের আহত ও গেজেটপ্রাপ্ত বীর হাসনাত আবদুল্লাহ-র ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। একই ঘটনায় মাঈনউদ্দীন নামে আরও একজন যুবক আহত হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) রাতের দিকে এই হামলার ঘটনা ঘটে। ঘটনার পর হাসনাত আবদুল্লাহ ও মাঈনউদ্দীনের ঘনিষ্ঠরা দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল লাঠি ও চাকু নিয়ে তাদের ওপর হঠাৎ হামলা চালায়। হামলার ঘটনা ঘটে উপজেলার বদুরপাড়া পাক্কাদোকান এলাকা থেকে পেট্রোল পাম্পের সামনের সড়কে।
ঘন কুয়াশায় দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ৮
ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে ঢাকাগামী এমভি জাকির সম্রাট–৩ লঞ্চের সঙ্গে অপর লঞ্চ অ্যাডভেঞ্চার–৯ এর সংঘর্ষে অন্তত ৮ জন নিহত এবং আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের এসপি সৈয়দ মুশফিকুর রহমান তথ্যটি নিশ্চিত করেন। তবে এখনও হতাহতদের সম্পূর্ণ পরিচয় জানানো সম্ভব হয়নি। চাঁদপুর বিআইডব্লিউটিএর উপপরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য জানান, নিহতদের মধ্যে একজন নারী এবং দুজন পুরুষ রয়েছেন।
ভূরুঙ্গামারীতে বাস-মোটর সাইকেল সংঘর্ষে নিহত যুবক
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফারুক আহম্মেদ (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার আন্ধারীরঝাড় ইউনিয়নের আন্ধারীরঝাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ফারক উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ পাথরডুবি গ্রামের হারুন অর রশিদের ছেলে।
রোহিঙ্গা ক্যাম্পে এক রাতে দুই অগ্নিকাণ্ডে স্বাস্থ্যকেন্দ্রসহ পুড়ে ছাই ৫টি ঘর
কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এক রাতের ব্যবধানে দুইটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে কুতুপালং নিবন্ধিত বিএলকে এলাকায় পাঁচটি বসতঘর পুড়ে যায়। শীতের রাতে হঠাৎ আগুনের কারণে চিৎকারে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অন্যদিকে, শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৫টায় মধুরছড়া এলাকার ৪ নম্বর ক্যাম্পের ডি-ব্লকে ‘ওবাট হেলথ পোস্ট’ নামে পরিচিত একটি স্বাস্থ্যকেন্দ্রে আগুন লাগে।
লঞ্চ ঘটনায় ঝালকাঠি থেকে ৪ কর্মীসহ আটক ‘এ্যাডভেঞ্চার-৯’
NULL
দ্বিতীয় বিয়ে নিয়ে বিরোধ: স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে
মাদারীপুরে স্বামীর দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে ঘুমের ওষুধ মিশিয়ে স্বামীকে অচেতন করে তার গোপনাঙ্গ ব্লেড দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দিয়াবাড়ি এলাকার মাতুব্বর বাড়িতে গভীর রাতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর নাম নাঈম মাতুব্বর ওরফে হাবিব (৩৫)। তিনি ইতালিপ্রবাসী। অভিযুক্ত স্ত্রী শিউলি বেগমকে (২৯) ঘটনার পরপরই আটক করেছে মাদারীপুর সদর মডেল থানার পুলিশ।
গোসাইরহাটে গভীর রাতে টিনের চাল কেটে চুরি, জনমনে আতঙ্ক
শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার দাশের জঙ্গল বাজারের সোনালী ব্যাংক রোড এলাকায় গভীর রাতে টিনের চাল কেটে একটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৭ জানুয়ারি) সকালে দোকান খুলে চুরির বিষয়টি টের পান দোকান মালিক। চোর চক্র ‘বাবা মার দোয়া ভ্যারাইটিজ স্টোর’ থেকে বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট ও অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়। এ সময় ড্রয়ারের তালা ভেঙে সিগারেটগুলো লুট করা হয়।
দক্ষিণ কেরানীগঞ্জে নারী কারারক্ষী ছিনতাইয়ের শিকার
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে দায়িত্ব পালনের উদ্দেশ্যে কর্মস্থলে যাওয়ার পথে এক নারী কারারক্ষী ছিনতাইয়ের শিকার হয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাথী আক্তার (৩০) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কর্মরত একজন কারারক্ষী। তিনি ভোর আনুমানিক ৬টা ১৫ মিনিটে সরকারি দায়িত্বে শ্যামলী মানসিক হাসপাতালে নারী আসামির নিরাপত্তা ডিউটিতে যাওয়ার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় রওনা হন।
রৌমারী সীমান্তে গুলি ছুড়ে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ
কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্তে গুলির পর আলী (২৫) নামে এক যুবককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২ এর নিকটবর্তী এলাকা উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তে এ ঘটনা ঘটে। আটক যুবক আলী রৌমারী সদর ইউনিয়নের রতনপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে। বিজিবি ও স্থানীয় সূত্র জানা গেছে, রোববার গভীর রাতে উপজেলার আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২ এর নিকটবর্তী এলাকা খাটিয়ামারীতে ২০-২৫ জনের একটি চোরাকারবারি চক্র নো ম্যান্সল্যান্ড পার হয়ে ভারত সীমান্তে চলে যায়।
আয়-সম্পদের দিক দিয়ে জোনায়েদ সাকির চেয়ে এগিয়ে স্ত্রী তাসলিমা আক্তার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া–৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে গণসংহতি আন্দোলনের প্রার্থী দলের প্রধান সমন্বয়কারী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি ওরফে জোনায়েদ সাকি। যুগপৎ আন্দোলনের সঙ্গী হিসেবে এ আসনে বিএনপি জোটের প্রার্থী তিনি। গত ২৯ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, বাৎসরিক আয় ও স্থাবর সম্পদের ক্ষেত্রে সাকির চেয়ে এগিয়ে রয়েছেন তাঁর স্ত্রী তাসলিমা আক্তার।