মিজানুর রহমান জানিয়েছেন, তার রাজনৈতিক আগ্রহ সব সময়ই জামায়াতে ইসলামের প্রতি। তবে এলাকার স্বার্থে কখনও কখনও আওয়ামী লীগের মিটিং ও মিছিলে অংশ নিয়েছেন, ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের সদস্য নন।
এ বিষয়ে স্থানীয় বিএনপির শ্রমিক দলের সভাপতি নাসিরুদ্দিন বলেন, 'হাসিনা সরকারের সময় তিনি আওয়ামী লীগের ছত্রছায়ায় সুযোগ-সুবিধা ভোগ করেছেন। এখন রাজনৈতিক পরিস্থিতি বদলানোর সঙ্গে সঙ্গে নিজের কুকর্ম আড়াল করতে জামায়াতের রাজনীতিতে আশ্রয় নিয়েছেন। জনগণ এসব ভালো করেই বুঝে।'
খাড়েরা ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব বাবুল মিয়া বলেন, 'জনপ্রতিনিধির এভাবে বারবার রাজনৈতিক অবস্থান পরিবর্তন দুঃখজনক। রাজনীতি আদর্শের জায়গা হলেও এখানে আমরা আদর্শ নয়, কেবল ব্যক্তিস্বার্থের প্রতিফলন দেখতে পাচ্ছি।'
তবে খাড়েরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি শরীফ উদ্দিন বলেন, 'গত এক বছর ধরে মিজানুর আমাদের ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি। তিনি কখনও আওয়ামী লীগের ছিলেন, এমন তথ্য আমাদের কাছে নেই।'