দক্ষিণ কেরানীগঞ্জে নারী কারারক্ষী ছিনতাইয়ের শিকার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে দায়িত্ব পালনের উদ্দেশ্যে কর্মস্থলে যাওয়ার পথে এক নারী কারারক্ষী ছিনতাইয়ের শিকার হয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাথী আক্তার (৩০) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কর্মরত একজন কারারক্ষী। তিনি ভোর আনুমানিক ৬টা ১৫ মিনিটে সরকারি দায়িত্বে শ্যামলী মানসিক হাসপাতালে নারী আসামির নিরাপত্তা ডিউটিতে যাওয়ার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় রওনা হন।

পথে দক্ষিণ কেরানীগঞ্জ থানার মোজাহিদ নগর আন্ডারপাসের পাশের এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা তিন থেকে চারজন ছিনতাইকারী সিএনজিটির গতিরোধ করে। এ সময় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তারা তার গলায় থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন, কানে থাকা ১২ আনা ওজনের এক জোড়া কানের দুল, একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন এবং ভ্যানিটি ব্যাগে থাকা নগদ পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেয়।

ঘটনার সময় ভুক্তভোগী চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই ছিনতাইকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ভুক্তভোগীর দাবি, ছিনতাই হওয়া মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ২৫ হাজার টাকা।

ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে তিনি ডিউটিতে যোগ না দিয়ে বিষয়টি তাৎক্ষণিকভাবে কারা কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা