সারাদেশ

রাজশাহী-৬ আসনে বিএনপির চার নেতা সরে দাঁড়ালেন

রাজশাহী-৬ আসনে বিএনপির চার নেতা সরে দাঁড়ালেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চার নেতা। তারা মনোনয়ন ফরম সংগ্রহ করলেও শেষ পর্যন্ত মনোনয়নপত্র দাখিল না করার সিদ্ধান্ত নেন। উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা এসব নেতা সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আর তা জমা দেননি।

২৫ জুলাই, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় মায়ের কুলখানির অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় মায়ের কুলখানির অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মায়ের কুলখানির অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ আবুল হোসেন (৪৬) নামে বিএনপির এক নেতার মৃত্যু হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) রাত ১১টায় উপজেলার পৌর এলাকার আলীয়াবাদ গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন আলেয়াবাদ গ্রামের বজলু মিয়ার ছেলে। আবুল হোসেন উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নবীনগর থানার (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি নেতা আবুল হোসেনের মাতা পাঁচ দিন পূর্বে মৃত্যুবরণ করেন। মঙ্গলবার মায়ের কুলখানির অনুষ্ঠান ছিল। সোমবার রাত আনুমানিক ১১টার দিকে মায়ের কুলখানি অনুষ্ঠানের জন্য গরু জবাই করা হয়।

২৫ জুলাই, ২০২৬
জনগণের পাশে থাকায় নির্বাচনে দাঁড়াচ্ছি: রুমিন ফারহানা

জনগণের পাশে থাকায় নির্বাচনে দাঁড়াচ্ছি: রুমিন ফারহানা

জনগণ তার পাশে থাকায় শত প্রতিকূলতার মধ্যেও তিনি নির্বাচনে দাঁড়ানোর সাহস পেয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। শনিবার (১০ জানুয়ারি) রাতে সরাইল উপজেলার শাহবাজপুরে নিজ বাসভবনের সামনে কেন্দ্রীয় নির্বাচনী অফিস উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। রুমিন ফারহানা বলেন, 'যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি; এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। আমি কোনো দলের বা স্বার্থান্বেষী মহলের আপন হতে চাই না। আমি আমার মাটির মানুষের আপন।

২৫ জুলাই, ২০২৬
যশোর–২ আসনে বিএনপি প্রার্থী সাবিরা সুলতানা মুন্নীর প্রার্থিতা বহাল

যশোর–২ আসনে বিএনপি প্রার্থী সাবিরা সুলতানা মুন্নীর প্রার্থিতা বহাল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর–২ (ঝিকরগাছা–চৌগাছা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবিরা সুলতানা মুন্নীর প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১৬ জানুয়ারি) নির্বাচন কমিশনের আপিল শুনানি শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে একই দিনে ইসি তার প্রার্থিতা সাময়িকভাবে স্থগিত রেখেছিল।

২৫ জুলাই, ২০২৬
কুড়িগ্রামে দুস্থ-অসহায় পরিবারের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ

কুড়িগ্রামে দুস্থ-অসহায় পরিবারের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ

কুড়িগ্রামে দিন দিন শীতের তীব্রতা বাড়ছে, ঠিক সেই সময় শীতার্ত প্রতিবন্ধি ও দুঃস্থ অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন-২২ বিজিবি। মানবিক দায়িত্ববোধ থেকে ব্যাটালিয়নের উপ-শাখা সীপকস এর ব্যবস্থাপনায় ৫ শতাধিক শীতার্তদেট মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম ব্যাটালিয়নের অভ্যন্তরে উপ-শাখা সীপকস চত্বরে শীতার্ত হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে এসব শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, উপ-শাখা সীপকস এর সাধারণ সম্পাদিকা ফারহানা আফরোজ মৌসুমী।

২৫ জুলাই, ২০২৬
গোসাইরহাটে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা কারাগারে

গোসাইরহাটে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা কারাগারে

শরীয়তপুর গোসাইরহাট উপজেলার মিত্রসেন পট্রি এলাকায় ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুউদ্দিন আহম্মেদ অপুর কর্মী সমর্থকদের মিছিলে হামলা, বোমা বিস্ফোরণ ঘটনার মামলায় যুবলীগ নেতা বাবু বেপারী (৪৬)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এরপরে মঙ্গলবার (৬-জানুয়ারী) দুপুরে তাকে আদালতের মাধ্যমে শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে, সোমবার মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বাবু বেপারী উপজেলা আলাওলপুর ইউনিয়নের যুবলীগের যুগ্ন আহবায়ক।

২৫ জুলাই, ২০২৬
এনইআইআর সিস্টেম বাতিলের দাবিতে মোবাইল ব্যবসায়ীদের মানববন্ধন

এনইআইআর সিস্টেম বাতিলের দাবিতে মোবাইল ব্যবসায়ীদের মানববন্ধন

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম বাতিল ও মোবাইল ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে মোবাইল ব্যবসায়ীরা। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ‘হাত ছিল খালি, বুকে ছিল দাবি, রাষ্ট্র দিল গুলি—এই কি ন্যায়নীতি?’, ‘আমরা সরকারের সিদ্ধান্তের বিরোধী নই, আমরা সমাধানের পক্ষে’, ‘নীতি-আদর্শ ঠিক রেখে একসাথে ব্যবসা করবো’, ‘চোর-পুলিশ খেলা আর নয়—২৫ হাজার ব্যবসায়ীর বৈধতা নিশ্চিত কর’—এমন বিভিন্ন স্লোগান লেখা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়ান ব্যবসায়ীরা।

২৫ জুলাই, ২০২৬
জামালপুর-৩ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী শুভর মনোনয়ন বৈধ ঘোষণা

জামালপুর-৩ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী শুভর মনোনয়ন বৈধ ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে এ সিদ্ধান্ত দেওয়া হয়। শুনানিতে কমিশন মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সিদ্দিকী শুভর মনোনয়নপত্র পুনরায় যাচাই করে বৈধ ঘোষণা করে।

২৫ জুলাই, ২০২৬
বন্ধক মোবাইল ছাড়ানো নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে ইজিবাইক চালকের মৃত্যু

বন্ধক মোবাইল ছাড়ানো নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে ইজিবাইক চালকের মৃত্যু

মাদারীপুরের রাজৈর উপজেলার বৌলগ্রামে বন্ধক রাখা মোবাইল ফোন ছাড়ানোকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ছুরিকাঘাতে আহত ইজিবাইক চালক সোহান (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত সোহান রাজৈর উপজেলার বৌলগ্রাম এলাকার মৃত ইয়াদ আলীর ছেলে। তিনি পেশায় একজন ইজিবাইক চালক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ নভেম্বর সন্ধ্যার দিকে সোহান ও তার সহযোগী আলিমের সঙ্গে স্থানীয় কয়েকজনের মোবাইল ফোন বন্ধক সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে বিরোধ চরম আকার ধারণ করলে দুর্বৃত্তরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে সোহান ও আলিম গুরুতর আহত হন।

২৫ জুলাই, ২০২৬
ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর)নৌ-দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৪টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর করে ঘাট কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, মধ্যরাত থেকেই এ নৌরুটে কুয়াশার প্রভাব দেখা দিতে শুরু করে। সময়ের সঙ্গে কুয়াশা আরও ঘন হয়ে ওঠায় চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। এতে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে কর্তৃপক্ষ চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়।

২৫ জুলাই, ২০২৬
কুড়িগ্রাম সীমান্তে আবারও বিএসএফের সড়ক নির্মাণ, কাল কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক

কুড়িগ্রাম সীমান্তে আবারও বিএসএফের সড়ক নির্মাণ, কাল কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোটাল সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আবারও সড়ক নির্মাণ কাজ শুরু করায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে সোমবার (১২ জানুয়ারি) বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।

২৫ জুলাই, ২০২৬
আওয়ামী লীগকে ভোটে আনতে কেউ বলছে না: প্রেস সচিব

আওয়ামী লীগকে ভোটে আনতে কেউ বলছে না: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, সংশয় নেই। সুন্দরভাবে ও সুষ্ঠুভাবে নির্বাচন হবে। কোনো ধরনের সমস্যা তৈরি হবে না। এই যাবতকালে যতগুলো নির্বাচন দেখেছেন, এটি সবচেয়ে ভালো একটি নির্বাচন হবে। ভালো নির্বাচন করার যেগুলো কাজ, সেগুলো তো হচ্ছে। নিরাপত্তা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণের কাজ প্রায় শেষ। নির্বাচন নিয়ে শঙ্কার কথা আসছে ইউটিউব, টিকটক থেকে। কিছু লোক আছে, যারা ভিউ কামানোর জন্য এটা করছে। আমি বলবো যে নির্বাচন নিয়ে শঙ্কার কথা একেবারেই অমূলক।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ