এনইআইআর সিস্টেম বাতিলের দাবিতে মোবাইল ব্যবসায়ীদের মানববন্ধন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম বাতিল ও মোবাইল ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে মোবাইল ব্যবসায়ীরা।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ‘হাত ছিল খালি, বুকে ছিল দাবি, রাষ্ট্র দিল গুলি—এই কি ন্যায়নীতি?’, ‘আমরা সরকারের সিদ্ধান্তের বিরোধী নই, আমরা সমাধানের পক্ষে’, ‘নীতি-আদর্শ ঠিক রেখে একসাথে ব্যবসা করবো’, ‘চোর-পুলিশ খেলা আর নয়—২৫ হাজার ব্যবসায়ীর বৈধতা নিশ্চিত কর’—এমন বিভিন্ন স্লোগান লেখা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়ান ব্যবসায়ীরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো. শরিফ উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিব্রান, সদস্য সচিব মো. ইব্রাহিম।

বক্তারা বলেন, 'আমরা প্রকৃত অর্থে এক্সচেঞ্জ ভিত্তিক ব্যবসা করি। কেউ বিপদে পড়লে, পরিবারের কেউ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে বা জরুরি অর্থের প্রয়োজন হলে মোবাইল বিক্রি করে তাৎক্ষণিক সমাধান পায়। কিন্তু এনইআইআর সিস্টেম চালু হলে সাধারণ মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত হবে।'

তারা আরও বলেন, 'আমরা যারা নতুন ও তরুণ উদ্যোক্তা, গত প্রায় চার মাস ধরে আমাদের ব্যবসা কার্যত বন্ধ। এনইআইআর সিস্টেমের কারণে ক্রেতারা মোবাইল কিনতে বা বিক্রি করতে পারছেন না। এতে ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েছেন। তাই আমরা সকল মোবাইল ব্যবসায়ীর পক্ষ থেকে এনইআইআর সিস্টেম বাতিলের জোর দাবি জানাচ্ছি।'

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন আসাদুজ্জামান লিমন, মো. আবিদ, মো. রানা, নাফিজ, হাসান, মো. রাসেল, আবু সাঈদ, পিয়াসসহ অন্যান্য ব্যবসায়ীরা।
 
সদ্য সংবাদ/আবদুল্লাহ সরকার

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি