নিহত সোহান রাজৈর উপজেলার বৌলগ্রাম এলাকার মৃত ইয়াদ আলীর ছেলে। তিনি পেশায় একজন ইজিবাইক চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ নভেম্বর সন্ধ্যার দিকে সোহান ও তার সহযোগী আলিমের সঙ্গে স্থানীয় কয়েকজনের মোবাইল ফোন বন্ধক সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে বিরোধ চরম আকার ধারণ করলে দুর্বৃত্তরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে সোহান ও আলিম গুরুতর আহত হন।
আহত অবস্থায় প্রথমে তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সোহান মারা যান।
সোহানের মৃত্যুর খবরে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় রাজৈর থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে।
এ বিষয়ে রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. আমিনুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।