ব্রাহ্মণবাড়িয়ায় আলোকিত নূরনগর সামাজিক সংগঠনের ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে শীতবস্ত্র বিতরণ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর পূর্ব অঞ্চলের সর্ববৃহৎ সামাজিক সংগঠন আলোকিত নূরনগর সামাজিক সংগঠনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে বড়হিত রেজিস্ট্রার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় সংগঠনের সভাপতি পারভেজ আহমেদ জয়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হোসাইন ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম দুর্জয়ের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোজাম্মেল হক।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. কবির হোসেন, বড়হিত গ্রাম পরিচালনা কমিটির সভাপতি হানিফ সওদাগর, হাজী শাহ মাহমুদ, আব্দুল হাই, ইসমাইল হোসেন, সংগঠনের স্থায়ী কমিটির সদস্য এহসানুল হক সুজন, ইমাম হোসাইন, নাজমুল হোসেন, সিনিয়র সহসভাপতি সুমন আহেদ, তৌফিক এলাহী, রুবেল আহমেদ, আলামিন খানসহ আরও অনেকে।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, সংগঠনটি দীর্ঘ পাঁচ বছর ধরে ঐক্য, মানবসেবা ও সমাজ উন্নয়নে যে ভূমিকা রেখে চলেছে, তা সত্যিই প্রশংসনীয়।

আলোচনা সভা শেষে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। পরে ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা