মিরসরাইয়ে ১ লাখ টাকার অবৈধ বেহুন্দি জাল জব্দ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধ জাল নির্মূলে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করে প্রায় ১ লাখ টাকা মূল্যের অবৈধ বেহুন্দি জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে বঙ্গোপসাগরের মোহনায় সন্দ্বীপ চ্যানেল এলাকায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আরিফুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা সহযোগিতা করেন। অভিযান শেষে উপজেলার ডোমখালী, সাহেরখালী, বামন সুন্দর ও ষোলগেট মাছঘাট পরিদর্শন করা হয়। এ সময় মাছঘাটে উপস্থিত জেলে, মাছ ব্যবসায়ী ও নৌযান মালিকদের অবৈধ বেহুন্দি জালসহ সব ধরনের নিষিদ্ধ জাল ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে অবহিত করা হয়। পাশাপাশি ‘বিশেষ কম্বিং অপারেশন ২০২৬’ সম্পর্কে তাঁদের সচেতন করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, অবৈধ বেহুন্দি জালসহ অন্যান্য নিষিদ্ধ জালের বিরুদ্ধে ‘বিশেষ কম্বিং অপারেশন ২০২৬’-এর প্রথম ধাপ আগামী ১ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত চলবে। এছাড়া চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসজুড়ে পূর্ণিমা ও অমাবস্যাকে কেন্দ্র করে মোট চার ধাপে এ অভিযান পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, সামুদ্রিক ও উপকূলীয় মাছের প্রজনন রক্ষা এবং টেকসই মৎস্যসম্পদ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা