স্ত্রীকে পিটিয়ে প্রতিপক্ষকে মামলা দিয়ে ফাঁসালেন স্বামী, অতঃপর...

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার আলাওলপুর ইউনিয়নের উত্তর কোদালপুর মোহাম্মদ মোল্লার গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘটিত একটি মারধরের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় অভিযুক্ত রাকিব বেপারী গত সাত দিন ধরে জেলহাজতে রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আ. খালেক নামে এক ব্যক্তি আদালতে অভিযোগ করেন—রাকিব বেপারী ও তাঁর সহযোগীরা সংঘবদ্ধভাবে তাঁর স্ত্রীকে মারধর করে গুরুতর আহত করেন। মারধরের একপর্যায়ে ওই নারীর হাত ভেঙে যায়। এ অভিযোগের ভিত্তিতে আদালত মামলাটি আমলে নিয়ে রাকিব বেপারীকে কারাগারে পাঠান।

তবে রাকিব বেপারীর পরিবার ও স্বজনদের দাবি, মামলাটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক। দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে রাকিবকে ফাঁসানো হয়েছে বলে তারা অভিযোগ করেন।

এদিকে স্থানীয় প্রত্যক্ষদর্শী প্রতিবেশী এবং মামলার বাদীর শিশু কন্যার বক্তব্য মামলার অভিযোগের সঙ্গে ভিন্ন চিত্র তুলে ধরেছে। তাঁদের ভাষ্যমতে, ঘটনার দিন টাকার জন্য খালেক নিজেই তাঁর স্ত্রীকে মারধর করেন। মারধরের একপর্যায়ে তিনি পড়ে গিয়ে আহত হন এবং তখনই তাঁর হাত ভেঙে যায়।

রাকিব বেপারীর সঙ্গে ব্যবসায় সংশ্লিষ্ট ব্যক্তিরাও তাঁর পক্ষে অবস্থান নিয়েছেন। তারা জানান, মামলায় যে দিন ও সময় ঘটনার কথা উল্লেখ করা হয়েছে, সে সময় রাকিব নিজ ব্যবসা প্রতিষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর স্বপক্ষে দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ রয়েছে বলেও তারা দাবি করেন। এছাড়া মামলায় উল্লিখিত ঘটনাস্থল রাকিবের ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রায় সাত কিলোমিটার দূরে অবস্থিত।

ব্যবসায়ীদের ভাষ্যমতে, রাকিব বেপারী একজন সফল ও সুনামধন্য ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, মামলার বাদী আ. খালেক দীর্ঘদিন ধরে রাকিব বেপারীর জমি চাষাবাদ করে আসছেন। এমনকি ভুক্তভোগী নারী নিজেও অতীতে অসুস্থতার সময় রাকিব বেপারীর কাছ থেকে চিকিৎসা ও আর্থিক সহযোগিতা নেওয়ার কথা স্বীকার করেছেন।

ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্‌ঘাটন এবং নির্দোষ ব্যক্তির ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান,ৎ “এই ঘটনায় আমাদের কাছে কোনো তথ্য নেই। আসামির বাড়ি সখিপুরে, বিষয়টি সখিপুর থানায় আসতে পারে।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা