প্রেমের টানে চাঁদপুরে এসে চীনা নাগরিক কিশোরীকে নিয়ে হোটেলে, অতঃপর...

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

প্রেমের টানে চীন থেকে চাঁদপুরে এসে আলোচনায় এসেছেন এক চীনা নাগরিক। কিশোরী প্রেমিকাকে সঙ্গে নিয়ে একটি হোটেলে ওঠার পর খবর পেয়ে পুলিশ তাদের থানা হেফাজতে নেয়।

ঘটনাটি চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের সেনগাঁও গ্রামের। চীনা নাগরিকের নাম ফাং জিং লং (৩৭)। তার সঙ্গে থাকা প্রেমিকা চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের ১৭ বছর বয়সী এক কিশোরী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ ডিসেম্বর কিশোরীটি নিজ বাড়ি থেকে বের হয়ে যান। পরিবারের সদস্যরা দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর জানতে পারেন, তিনি চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকার একটি হোটেলে ওই চীনা নাগরিকের সঙ্গে অবস্থান করছেন।

এ ঘটনায় কিশোরীর মা ২২ ডিসেম্বর রাত ১১টা ৪৫ মিনিটে চাঁদপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর সদর মডেল থানা পুলিশ উভয়ের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের থানায় নিয়ে আসে।

পুলিশি জিজ্ঞাসাবাদে তারা জানান, প্রায় এক বছর আগে মুঠোফোনের একটি বিশেষ অ্যাপের মাধ্যমে তাদের পরিচয় হয়। এরপর ধীরে ধীরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিশোরীর আহ্বানে সাড়া দিয়েই ফাং জিং লং বাংলাদেশে এসে চাঁদপুরে পৌঁছান বলে তারা পুলিশকে জানান।

এ বিষয়ে বুধবার রাতে চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত জানান, চীনা নাগরিক ফাং জিং লংয়ের কাছ থেকে নিজ দেশে ফিরে যাওয়ার মুচলেকা নেওয়া হয়েছে। পাশাপাশি কিশোরীকে তার অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ