সারাদেশ
বিয়ের প্রলোভন দেখিয়ে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাইভেট শিক্ষক আটক
রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাতী হাট এলাকায় এক স্কুলছাত্রীকে দীর্ঘ সাত মাস ধরে ধর্ষণের অভিযোগে রাকিব মিয়া (২৫) নামে এক প্রাইভেট শিক্ষককে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। অভিযুক্ত রাকিব উপজেলার ইমাদপুর ইউনিয়নের বানিয়ারজান গ্রামের রুশু মিয়ার ছেলে। বুধবার (১৪ জানুয়ারি) রাতে তাকে থানা হেফাজতে নেওয়া হয়। অভিযুক্ত রাকিব মিয়া “চ্যালেঞ্জ কোচিং সেন্টার” নামে একটি অস্থায়ী কক্ষে প্রায় ৩৫ জন শিক্ষার্থীকে প্রাইভেট পড়াতেন। ভুক্তভোগী দশম শ্রেণীর ওই ছাত্রীর অভিযোগ, গত সাত মাস ধরে শিক্ষক রাকিব বাকি শিক্ষার্থীদের ছুটি দিয়ে তাকে আটকে রাখতেন এবং ইচ্ছার বিরুদ্ধে লিপ্ত হতেন।
ভূরুঙ্গামারীতে ট্রলির ধাক্কায় বৃদ্ধ নিহত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রলির ধাক্কায় আফতাব উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি শিলখুড়ি ইউনিয়নের উত্তর তিলাই এলাকার নামাপাড়া গ্রামের মৃত নঈমুদ্দিনের ছেলে। পেশায় তিনি ঘোড়ার গাড়ি চালক ছিলেন। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙা–শালজোর ঘাটপার সড়কে এ দুর্ঘটনা ঘটে। শিলখুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিষাক্ত মদপানে রংপুরে ৫ বছরে ১৭ মৃত্যু, নির্বিকার প্রশাসন
রংপুর অঞ্চলে বিষাক্ত মদ ও রেকটিফায়েড স্পিরিট যেন এক মরণফাঁদে পরিণত হয়েছে। গত পাঁচ বছরের ব্যবধানে একই কায়দায় একই ধরনের ‘বিষ’ পানে প্রাণ হারিয়েছেন অন্তত ১৭ জন। ২০২০ সালের সেই ভয়াবহ স্মৃতি কাটিয়ে উঠতে না উঠতেই ২০২৬ সালের শুরুতে আবারও একই ট্র্যাজেডির পুনরাবৃত্তি ঘটল। একের পর এক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এলেও, মূল হোতা ও সরবরাহকারীরা রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। ফলে প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে চরম ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে।
মদনগঞ্জ–মদনপুর সড়কে ১৮ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনগঞ্জ–মদনপুর সড়কে একটি সিমেন্টবোঝাই ট্রাকের চাকা গেঁথে যাওয়ায় প্রায় ১৮ ঘণ্টা ভারী যান চলাচল বন্ধ ছিল। এতে দূরপাল্লার চালক ও স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েন। শনিবার বিকেলে ট্রাকটি উদ্ধার হওয়ার পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
আখাউড়ায় যৌথবাহিনীর অভিযানে গাঁজাসহ আটক ২
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর তিনটার দিকে উপজেলা মডেল মসজিদের সামনে সড়কে স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর যৌথবাহিনীর একটি দল তাদের আটক করে। আটক ব্যক্তিরা হলেন: কুমিল্লা সদর উপজেলার রাজাপাড়া এলাকার মৃত আব্দুর জব্বারের মেয়ে সুরাইয়া আক্তার (২৮) এবং বিজয়নগর উপজেলার কাশিনগর এলাকার মৃত মন্ত মিয়ার ছেলে স্বপন মিয়া (২৩)।
মনিরামপুরে গুলি করে ব্যবসায়ী হত্যা
যশোরের মনিরামপুরে দুর্বৃত্তদের গুলিতে রানা প্রতাপ বৈরাগী (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার কপালিয়া বাজারে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা রানা প্রতাপের মাথায় একাধিক গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলে সাতটি গুলির খোসা পড়ে থাকতে দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
ফটিকছড়িতে জামায়াত কর্মীকে গুলি করে হত্যা, আরেকজন আহত
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে জামাল উদ্দিন নামে জামায়াতে ইসলামীর এক কর্মী নিহত হয়েছেন। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন নাসির উদ্দিন ওরফে ছোট নাসির নামের আরও একজন। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর এলাকায় এ ঘটনা ঘটে।
দুপুরে জুলাই কন্যা তাহরিমা জান্নাত সুরভীর রিমান্ড, সন্ধ্যায় জামিন
চাঁদাবাজির মামলায় আলোচিত ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর দুই দিনের রিমান্ডের আদেশ পাঁচ ঘণ্টার মধ্যেই বাতিল করা হয়েছে। সোমবার সন্ধ্যা ছয়টার দিকে অতিরিক্ত জেলা দায়রা জজ-১-এর বিচারক অমিত কুমার দে তাঁর চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
বিএনপিতে যোগ দিলেন ২০০ আ.লীগ নেতারা
চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান ব্যাপারীর নেতৃত্বে দুই শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে সদর উপজেলা বিএনপি নেতাদের পক্ষ থেকে ফুল দিয়ে তাঁদের আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানানো হয়। এ সময় যোগদানকারী নেতা-কর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
চাকরির প্রলোভনে ধর্ষণের অভিযোগে আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা
ঝালকাঠিতে এক নারী শ্রমিককে ধর্ষণ, শারীরিক ও মানসিক নির্যাতন এবং গর্ভবতী করার অভিযোগে দায়ের করা মামলাটি এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরীফ মোহাম্মদ সানাউল্লাহ অভিযোগটি আমলে নিয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলাটি এফআইআর হিসেবে নথিভুক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
দালালের খপ্পরে গোসাইরহাটে ৯ যুবক, মানবেতর জীবন-যাপন
শরীয়তপুর গোসাইরহাটে এক দালালের খপ্পরে পড়ে প্রবাসে মানবেতর জীবন-যাপন করছে ৯' যুবক।বর্তমানে ওই ৯ যুবক সৌদি আরবে মানবেতর আছেন বলে তাদের পরিবার জানিয়েছেন। অভিযুক্ত আদম ব্যবসায়ীর নাম আনোয়ার সরদার (৪৫)। এছাড়াও, আরো বেশ কয়েকজন যুবকের কাছ থেকে বিদেশে পাঠানোর কথা বলে অনেক অর্থ হাতিয়ে নিয়েছে। বর্তমানে ঐ ৯ যুবক সৌদিআরবে এবং দেশে তাদের পরিবার মানবেতর জীবনযাপন করছে। এই বিষয়ে গোসাইরহাট থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী কয়েকটি পরিবার।
আকিজ কারখানায় বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৮
নারায়ণগঞ্জের নবীগঞ্জ এলাকায় উইলসন রোডে অবস্থিত আকিজ পলিফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কারখানার ভেতরে থাকা আটজন কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক দগ্ধ হন। শনিবার (১০ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে দগ্ধরা হলেন প্রকৌশলী তারেক (২৬), মেকানিক মো. খোরশেদ (৩৫), মেকানিক ফেরদৌস (৩৫), অপারেটর মো. মঞ্জুর (২৮), অপারেটর হাবিব (৪৩), অপারেটর মো. রাকিবুল (২৫) এবং গাড়িচালক মো. হান্নান (৪৬)। আহতদের দ্রুত রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।