মদনগঞ্জ–মদনপুর সড়কে ১৮ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনগঞ্জ–মদনপুর সড়কে একটি সিমেন্টবোঝাই ট্রাকের চাকা গেঁথে যাওয়ায় প্রায় ১৮ ঘণ্টা ভারী যান চলাচল বন্ধ ছিল। এতে দূরপাল্লার চালক ও স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েন। শনিবার বিকেলে ট্রাকটি উদ্ধার হওয়ার পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৯টার দিকে বন্দর উপজেলার বাগবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। বন্দর থানার পুলিশ পরিদর্শক কাজী রিপন সরকার জানান, ক্রাউন সিমেন্টের একটি ট্রাকের চাকা সড়কে আটকে যায়। পাশের অংশ ভাঙা থাকায় গাড়িটি সরানো সম্ভব হচ্ছিল না। এক পাশ দিয়ে সীমিতভাবে যান চলাচল হলেও ট্রাকের চাকার লোহার অংশ সড়কে পড়ে থাকায় পুরোপুরি যান চলাচল ব্যাহত হয়।

তিনি আরও জানান, পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকের কর্তৃপক্ষকে ডেকে এনে শনিবার বিকেল ৪টার দিকে গাড়িটি উদ্ধার করে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সিলেট থেকে পণ্য নিয়ে আসা ট্রাকচালক মো. ইব্রাহিম বলেন, শুক্রবার রাত নয়টার পর থেকে সেখানে আটকে ছিলেন তিনি। মালিকপক্ষ বারবার ফোন দিলেও দীর্ঘ যানজটের কারণে সময়মতো পণ্য পৌঁছানো সম্ভব হয়নি।

আরেক চালক মো. রাজীব বলেন, সড়কের অবস্থা অত্যন্ত খারাপ। একটি গাড়ি নষ্ট হলে পুরো সড়ক অচল হয়ে পড়ে। এ ধরনের যানজটে পড়ে অনেক সময় মালামাল লুটপাটের ঘটনাও ঘটে। দ্রুত সড়ক সংস্কারের জন্য সরকারের কাছে দাবি জানান তিনি।

এদিকে, শুক্রবার রাতের ট্রাকটি উদ্ধার করার প্রায় ১০ মিনিট পরই একই এলাকায় একটি পণ্যবাহী কাভারভ্যান সড়কের পাশে উল্টে যায়, ফলে আবারও কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের