সারাদেশ
গাজীপুরে এলপিজি গ্যাসের কৃত্রিম সংকট সৃষ্টি করে চড়া দামে বিক্রি, ৮৮ হাজার টাকা জরিমানা
গাজীপুরের শ্রীপুরে সাধারণ মানুষের রান্নার চুলা নিভিয়ে দিতে কৃত্রিমভাবে এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে চড়া দামে বিক্রির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে শ্রীপুর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
কুড়িগ্রামে ৬ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল
কুড়িগ্রামে ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত ৬ জনের গেজেট বাতিল করেছে সরকার। যাচাই-বাছাই শেষে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল তাঁদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি বাতিলের সুপারিশ করলে সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এ সিদ্ধান্ত অনুমোদন দেয়। সোমবার (২৯ ডিসেম্বর) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে বিষয়টি জানা গেছে।
কুড়িগ্রাম–৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল
কুড়িগ্রাম–৩ (উলিপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাহবুবুল আলমের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। বর্ধিত সময় দেওয়ার পরও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে না পারায় আজ রোববার (৪ জানুয়ারি) এ সিদ্ধান্ত নেওয়া হয়। কুড়িগ্রাম রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন।
ছাত্রীকে নিয়ে পলাতক মাদরাসার প্রধান শিক্ষক, মাদ্রাসায় আগুন
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে এক মাদরাসার প্রধান শিক্ষক পলাতক রয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনার মধ্যে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ওই মাদরাসায় অগ্নিসংযোগ করেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টা থেকে রাত ১২টার মধ্যে সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের উত্তর চর হাসান গ্রামের সৈয়দ মুন্সি বাড়ি মাদরাসায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মিরসরাই আসনে মনোনয়নপত্র জমা দিলেন ১০ সংসদ সদস্য পদপ্রার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ১০ জন সংসদ সদস্য পদপ্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সোমাইয়া আক্তারের কার্যালয়ে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের রিটার্নিং কর্মকর্তা চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কার্যালয়ে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
থানায় বসে জমি বিরোধের সালিশ বসিয়ে উত্তেজনা, যুবলীগ নেতা আটক
কুড়িগ্রামের নাগেশ্বরী থানায় জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির নামে সালিশি বৈঠক বসিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। সালিশ চলাকালে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ হস্তক্ষেপ করে।
ভোলায় পার্থের বিজেপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছে বিএনপির নেতা-কর্মীরা
সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সোমবার বিকেলে ভোলায় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বলেও খবর পাওয়া গেছে। বিকেল সাড়ে চারটার দিকে শহরের নতুন বাজার এলাকায় জেলা বিজেপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এর আগে ছাত্রদলের নেতা সিফাত হত্যার প্রতিবাদে বের হওয়া একটি মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা গেছে।
জামালপুরে বিএনপির দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ
জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জামালপুর জেলা শাখার সহসভাপতি শামীম আহমেদের উদ্যোগে দোয়া মাহফিল ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও আশু রোগমুক্তি কামনা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বন্দুক হাতে ফিল্মি স্টাইলে যুবদল কর্মীর ছবি ভাইরাল
ফেনীর সোনাগাজীতে এক যুবকের বন্দুক হাতে ফিল্মি স্টাইলে পোজ দেওয়া ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া ওই যুবক যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে। তবে তার পিতার দাবি, মাদক ব্যবসায়ীদের পুলিশে ধরিয়ে দিতে সহায়তা করায় পুরনো একটি ছবি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে।
স্বামীর আপিলে মনোনয়ন হারালেন স্ত্রী
কুড়িগ্রাম-৪ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী কেএম ফজলুল মন্ডলের আপিলে তার স্ত্রী বাংলাদেশ সুপ্রিম পার্টি সমর্থিত প্রার্থী মোছা. শেফালী বেগমের প্রার্থিতা বাতিল করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানিতে কেএম ফজলুল মন্ডলের আবেদনের পরিপ্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তার দেওয়া শেফালী বেগমের বৈধ মনোনয়ন বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
শীতার্ত ছিন্নমূল মানুষের পাশে শ্রীপুরের ইউএনও ব্যারিস্টার সজীব
কনকনে শীত, গভীর রাত—চারপাশ নিস্তব্ধ। ঠিক তখনই প্রশাসনিক ব্যস্ততার দেয়াল ভেঙে মানবতার আলো হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ালেন গাজীপুরের শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ। ফুটপাত, বাসস্ট্যান্ড কিংবা খোলা আকাশের নিচে ঘুমিয়ে থাকা ছিন্নমূল মানুষদের গায়ে নিজ হাতে কম্বল জড়িয়ে দেন তিনি। ঘুম ভেঙে হঠাৎ কম্বল পেয়ে বিস্ময় আর কৃতজ্ঞতায় দু’হাত তুলে দোয়া করতে দেখা যায় অনেককে। শীতের রাত তখন আর শুধু হিমেল থাকে না, উষ্ণ হয়ে ওঠে মানবিকতায়।
ব্রাহ্মণবাড়িয়ায় ঘুষ নেয়ার অভিযোগে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আনুমানিক ২০ লাখ টাকা মূল্যের ১৬০ কেজি গাঁজা মাত্র ৭ লাখ টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান ও কনস্টেবল আবু কাউছারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে জেলার পুলিশ সুপার আবদুর রউফের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের সাময়িক বরখাস্ত করা হয়। থানার একাধিক সূত্রে জানা গেছে, গত ৫ জানুয়ারি সকালে উপজেলার রসুল্লাবাদ সড়কের কানাইবাড়ি মোড়ে এসআই জাহিদ হাসানের নেতৃত্বে কনস্টেবল আবু কাউছার অবৈধ মাদকসহ একটি পিকআপ আটক করেন।