ছাত্রীকে নিয়ে পলাতক মাদরাসার প্রধান শিক্ষক, মাদ্রাসায় আগুন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে এক মাদরাসার প্রধান শিক্ষক পলাতক রয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনার মধ্যে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ওই মাদরাসায় অগ্নিসংযোগ করেছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টা থেকে রাত ১২টার মধ্যে সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের উত্তর চর হাসান গ্রামের সৈয়দ মুন্সি বাড়ি মাদরাসায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত প্রধান শিক্ষক মাহমুদুল হাসান (৩৫) পিরোজপুর জেলার বাসিন্দা। তিনি ওই মাদরাসার প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। অভিযোগ রয়েছে, মাদরাসায় পড়াশোনার সময় তার সঙ্গে ১৩ বছর বয়সী এক ছাত্রীর অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। গত ৭ জানুয়ারি তিনি ছাত্রীকে নিয়ে পালিয়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। বর্তমানে ছাত্রীটি পরিবারের হেফাজতে রয়েছে।

ভুক্তভোগী ছাত্রী ওই মাদরাসার সাবেক শিক্ষার্থী। বর্তমানে সে নোয়াখালী সদর উপজেলার নুরু পাটোয়ারীহাট মাদরাসায় ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়ন করছে। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন।

চরজব্বর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু কাউছার বলেন, 'ঘটনার পর ছাত্রীর পরিবারের সদস্যরা অভিযুক্ত শিক্ষকের মাদরাসায় তালা ঝুলিয়ে দেন। ফলে প্রায় এক সপ্তাহ ধরে প্রতিষ্ঠানটি বন্ধ ছিল। এর মধ্যেই গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিরা মাদরাসায় আগুন ধরিয়ে দেয়।'

ঘটনার পরদিন, বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান এবং চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লুৎফর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

ইউএনও আকিব ওসমান বলেন, 'শিক্ষক ছাত্রী নিয়ে পালানোর বিষয়টি কিংবা মাদরাসায় তালা দেওয়ার ঘটনা উপজেলা প্রশাসনকে আগে জানানো হয়নি। বিষয়টি অত্যন্ত গুরুতর। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

চরজব্বর থানার ওসি মো. লুৎফুর রহমান জানান, মাদরাসায় কোনো শিক্ষার্থী না থাকায় আগুনে হতাহতের ঘটনা ঘটেনি। ছাত্রীকে নিয়ে পালানোর ঘটনায় ভুক্তভোগী পরিবার সুধারাম মডেল থানায় অভিযোগ দায়ের করেছে। এছাড়া অগ্নিসংযোগের ঘটনায় বুধবার দুপুরে মাদরাসার প্রতিষ্ঠাতা মো. মনসুর বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে চরজব্বর থানায় অভিযোগ করেছেন। পুলিশ উভয় ঘটনাই তদন্ত করছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের