সারাদেশ

আখাউড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত

আখাউড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা, আধুনিক বাংলাদেশের স্থপতি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রাপ্ত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে আখাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে পৌরশহর কলেজ পাড়া বাঁধন কমিউনিটি সেন্টারে দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে এ জন্মবার্ষিকী পালন করা হয়।

২৫ জুলাই, ২০২৬
শরীয়তপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক

শরীয়তপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক

শরীয়তপুর গোসাইরহাটে যৌথবাহিনীর অভিযানে শীর্ষ আলাউদ্দিন উরফে আলো সিকদার(৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। অভিযানে তার ঘরের আলমারি থেকে ৭ কেজি গাঁজা ও ৬৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সোমবার (২৯ ডিসেম্বর) ভোরে ৪ টায় গোসাইরহাট পৌরসভার মহেশ্বরপট্টি এলাকায় এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। আটককৃত আলাউদ্দিন একই এলাকার মৃত জলিল সিকদারের ছেলে। আলো শীর্ষ মাদক ব্যবসায়ী বলে জানায় পুলিশ।

২৫ জুলাই, ২০২৬
কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি প্রার্থীকে প্রাণনাশের হুমকি

কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি প্রার্থীকে প্রাণনাশের হুমকি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়াতে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে কক্সবাজার-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীকে। হুমকির চিঠিতে তাকে ‘শরীফ ওসমান হাদি’র মতো পরিণতির মুখোমুখি হওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। জানা গেছে, গত ২৩ ডিসেম্বর অজ্ঞাত পরিচয়ে ডাকযোগে শাহজাহান চৌধুরীর ঠিকানায় একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে ‘ব্যাটালিয়ন ৭১’ নামে একটি গোষ্ঠীর উল্লেখ থাকলেও তাদের পরিচয় সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। চিঠির সঙ্গে এক টুকরো সাদা কাফনের কাপড় পাঠানো হয়, যা হুমকির মাত্রা আরও স্পষ্ট করে তোলে।

২৫ জুলাই, ২০২৬
ভোটের মধ্য দিয়েই দেশ সঠিক পথে ফিরবে: আমান উল্লাহ

ভোটের মধ্য দিয়েই দেশ সঠিক পথে ফিরবে: আমান উল্লাহ

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশে গণতন্ত্রের নতুন অধ্যায় সূচিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আমান উল্লাহ আমান। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির উদ্যোগে শাক্তা ইউনিয়নের আটি বামুনসুর মাঠে আয়োজিত মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

২৫ জুলাই, ২০২৬
ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর দেশ রেখে যেতে হ্যাঁ ভোট প্রয়োজন:স্বাস্থ্য উপদেষ্টা

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর দেশ রেখে যেতে হ্যাঁ ভোট প্রয়োজন:স্বাস্থ্য উপদেষ্টা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, বিভিন্ন দেশে আমাদের ছেলে মেয়েরা যাচ্ছে। তারা লাশ হয়ে ফিরে আসছে। আমার সন্তান কেনো আমার কাছে থাকবে না? আমরা আমাদের সন্তানদের নিজের কাছে রাখতে চাই ৷ তাদেরকে এই দেশে রাখতে হলে, একটি সুন্দর দেশ তাদেরকে উপহার দিতে হবে। তিনি বলেন, 'আমরা এখন খাদের কিনারায় চলে আসছি, একটু ধাক্কা লাগলেই আমরা অতলে তলিয়ে যাবো। তাই আমরা যেন অতলে তলিয়ে না যায়, আমাদের ভবিষ্যত প্রজন্মদের জন্য সুন্দর, মানবিক বাংলাদেশ রেখে যেতে পারি সেজন্য আমাদের চেষ্টা করতে হবে।

২৫ জুলাই, ২০২৬
ঘন কুয়াশায় মহাসড়কে গাড়ির চাপায় এনজিও কর্মী নিহত

ঘন কুয়াশায় মহাসড়কে গাড়ির চাপায় এনজিও কর্মী নিহত

ঘন কুয়াশায় গাড়ি চাপায় মাদারীপুরের সমাদ্দারে এনজিও কর্মী নিহত হয়েছেন। রোববার (৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে এঘটনা ঘটে। নিহত সুমন সরদার(৩১) শরীয়তপুর পৌর এলাকার তুলাসার গ্রামের মোহাম্মদ তাজুল ইসলামের ছেলে ও এনজিও শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটির ফিল্ড অর্গানাইজার হিসেবে রাজৈর শাখায় কর্মরত ছিলেন। হাইওয়ে পুলিশ ও এনজিও কর্মীরা জানান, রোববার সকালে শরীয়তপুরের বাসা থেকে মোটরসাইকেল যোগে মাদারীপুররের রাজৈর ফেরার পথে সমাদ্দার নামক স্থান এলে ঘন কুয়াশায় কারণে গাড়ি চাপায় এনজিও কর্মী সুমন সরদার গুরুতর আহত হয়।

২৫ জুলাই, ২০২৬
কারাগারে সুরভীর কাছে ‘গুম হওয়া জবি ছাত্রী’ পরিচয় দেওয়া কে এই তানজিলা

কারাগারে সুরভীর কাছে ‘গুম হওয়া জবি ছাত্রী’ পরিচয় দেওয়া কে এই তানজিলা

কারামুক্তির পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রীকে কারাগারে ‘গুম’ করে রাখার অভিযোগ তুললেও অনুসন্ধানে সেই দাবির সত্যতা পাওয়া যায়নি। অভিযুক্ত তানজিলা তাবাসসুম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ। গত বুধবার (৭ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেস ব্রিফিংয়ে জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী অভিযোগ করেন, তাঁর সঙ্গে কারাগারে থাকা তানজিলা তাবাসসুম নামের এক নারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং তাঁকে গোপনে কারাগারে রাখা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
জামায়াত প্রার্থীর মনোনয়ন স্থগিত, কুড়িগ্রামে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উত্তপ্ত পরিস্থিতি

জামায়াত প্রার্থীর মনোনয়ন স্থগিত, কুড়িগ্রামে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উত্তপ্ত পরিস্থিতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র চূড়ান্তভাবে স্থগিত ঘোষণাকে কেন্দ্র করে কুড়িগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও গোয়েন্দা পুলিশ মোতায়েন করা হয়। রিটার্নিং কর্মকর্তা কার্যালয় প্রাঙ্গণে থমথমে অবস্থা বিরাজ করছে। রবিবার (৪ জানুয়ারি) দুপুরে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ জামায়াত নেতাকর্মীদের অসদাচরণের শিকার হন।

২৫ জুলাই, ২০২৬
গণভোটের প্রচারণায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক

গণভোটের প্রচারণায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক

নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও ফতুল্লা ইউনিয়ন পরিষদের আয়োজনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণভোট বিষয়ে জনসচেতনতা ও নাগরিক অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে একটি উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে ফতুল্লা মডেল থানাধীন ফতুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির।

২৫ জুলাই, ২০২৬
চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৬

চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৬

কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে উপজেলা বিএনপির প্রচার সম্পাদকসহ উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় বিএনপি সমর্থকদের চারটি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। আজ সোমবার উপজেলার শুভপুর ইউনিয়নের ধনিজকরা এলাকা ও মুন্সিরহাট বাজারে এসব ঘটনা ঘটে।

২৫ জুলাই, ২০২৬
অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, দালালসহ আটক ২৭৩

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, দালালসহ আটক ২৭৩

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় দালালচক্রের ১০ সদস্যসহ ২৭৩ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় মালয়েশিয়াগামী একটি কাঠের বোটও জব্দ করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে বঙ্গোপসাগরের সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। নৌবাহিনী সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত গভীর রাতে বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা স্বাধীনতা’ সেন্টমার্টিন থেকে প্রায় ৩০ মাইল দক্ষিণ-পশ্চিমে একটি কাঠের বোটের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। থামার সংকেত দেওয়া হলেও বোটটি না থেমে গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। পরে নৌবাহিনীর জাহাজটি ধাওয়া করে বোটটিকে আটক করতে সক্ষম হয়।

২৫ জুলাই, ২০২৬
কুড়িগ্রামে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ বিএনপি নেতাসহ ১১ জন আটক

কুড়িগ্রামে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ বিএনপি নেতাসহ ১১ জন আটক

কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসাধু উপায়ে প্রশ্নের উত্তর সংগ্রহের প্রস্তুতিকালে বিশেষ প্রযুক্তিসম্পন্ন ডিভাইসসহ বিএনপি নেতাসহ ১১ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে নাগেশ্বরী উপজেলার শহরের একটি পরীক্ষা কেন্দ্রের পাশ থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ