কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি প্রার্থীকে প্রাণনাশের হুমকি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়াতে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে কক্সবাজার-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীকে। হুমকির চিঠিতে তাকে ‘শরীফ ওসমান হাদি’র মতো পরিণতির মুখোমুখি হওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, গত ২৩ ডিসেম্বর অজ্ঞাত পরিচয়ে ডাকযোগে শাহজাহান চৌধুরীর ঠিকানায় একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে ‘ব্যাটালিয়ন ৭১’ নামে একটি গোষ্ঠীর উল্লেখ থাকলেও তাদের পরিচয় সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। চিঠির সঙ্গে এক টুকরো সাদা কাফনের কাপড় পাঠানো হয়, যা হুমকির মাত্রা আরও স্পষ্ট করে তোলে।

চিঠিতে বলা হয়, নির্বাচন নিয়ে ব্যস্ত থাকার প্রসঙ্গ টেনে শাহজাহান চৌধুরীকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় তাকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। তিনি ২৪ ঘণ্টা একটি ‘কিলিং স্কোয়াডের’ নজরদারিতে রয়েছেন বলেও দাবি করা হয় চিঠিতে।

হুমকির বিষয়টি জানার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাৎক্ষণিকভাবে শাহজাহান চৌধুরীর সঙ্গে ফোনে কথা বলেন। তিনি খোঁজখবর নেন এবং এ ধরনের হুমকিকে গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেন।

একই সঙ্গে সাহস ও দৃঢ়তা বজায় রাখার আহ্বান জানিয়ে দলীয়ভাবে পাশে থাকার আশ্বাস দেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার অনুরোধ জানান।

এ বিষয়ে শাহজাহান চৌধুরী জানান, ডাকযোগে পাঠানো চিঠিটি তিনি পেয়েছেন। তার এলাকায় সক্রিয় কিছু সন্ত্রাসী গোষ্ঠী এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে তিনি ধারণা করছেন। তবে হুমকিতে তিনি ভীত নন উল্লেখ করে বলেন, ভয় দেখিয়ে তাকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তা সফল হবে না।

এদিকে ব্যারিস্টার সাফফাত ফারদিন রামিম চৌধুরী জানান, এ ঘটনায় শাহজাহান চৌধুরীর পক্ষ থেকে উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ বলেন, 'জিডির আবেদন গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের