চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৬

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে উপজেলা বিএনপির প্রচার সম্পাদকসহ উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় বিএনপি সমর্থকদের চারটি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। আজ সোমবার উপজেলার শুভপুর ইউনিয়নের ধনিজকরা এলাকা ও মুন্সিরহাট বাজারে এসব ঘটনা ঘটে।

চৌদ্দগ্রাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. গুলজার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, গতকাল রোববার রাতে শুভপুর ইউনিয়নের ধনিজকরায় বিএনপি সমর্থক বাচ্চু মিয়ার বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, জামায়াত-সমর্থকেরা এ হামলা চালান। এর জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ধনিজকরা বিএনপির কার্যালয়েও ভাঙচুর করা হয়। একই রাতে বাতিসা ইউনিয়নের নানকরা আয়েশা ছিদ্দিকা (রা.) মহিলা মাদ্রাসার একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। পাশাপাশি শুভপুর ইউনিয়নের গাছবাড়িয়া তেলিপুকুরপাড়ে জামায়াত সমর্থক নাছির উদ্দিনের মুদিদোকান, পাশের জামায়াত অফিস, ধনিজকরায় শাহাদাত হোসেন গোলাপের মার্কেটে অবস্থিত জামায়াত অফিস এবং কালিকাপুর ইউনিয়নের সমেশপুরে জামায়াত অফিসে আগুন দেওয়া হয়।

এই ঘটনার ধারাবাহিকতায় আজ সোমবার দুপুরে ধনিজকরায় বিএনপি ও জামায়াতের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ইসমাইল গাজী, বিএনপি সমর্থক শাহাদাত হোসেন ও জামায়াত সমর্থক তাসকিন গুরুতর আহত হন। পরে বিকেল চারটার দিকে মুন্সিরহাট বাজারে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সেখানে বিএনপি কর্মী মো. রিপন এবং জামায়াত সমর্থক হারুনুর রশিদ ও শাহীন কাদের গুরুতর আহত হন। সংঘর্ষের একপর্যায়ে বিএনপি কর্মীদের রেখে যাওয়া চারটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

নানকরা আয়েশা ছিদ্দিকা (রা.) মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মজিবুর রহমান অভিযোগ করে বলেন, কোনো কারণ ছাড়াই রাতের আঁধারে মাদ্রাসার শিক্ষার্থীদের পরিবহনে অগ্নিসংযোগ করা হয়েছে।

বিএনপি সমর্থক বাচ্চু মিয়া দাবি করেন, রোববার রাতে জামায়াতের লোকজন অতর্কিতভাবে তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে এবং ধারালো অস্ত্র দিয়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত করেছে। তিনি ঘটনার বিচার দাবি করেন।

অন্যদিকে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. বেলাল হোসাইন বলেন, ধনিজকরায় বাচ্চু মিয়ার সঙ্গে তার প্রতিবেশীর আর্থিক লেনদেনসংক্রান্ত বিরোধ থেকে সংঘর্ষ হয়। এতে বিএনপি বা জামায়াতের কেউ জড়িত নয় বলে দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা পরিকল্পিতভাবে জামায়াতের কার্যালয় ও সংশ্লিষ্ট স্থাপনায় অগ্নিসংযোগ করে এলাকায় অস্থিরতা সৃষ্টি করছেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম বলেন, রোববার রাতে জামায়াতের সশস্ত্র কর্মীরা ধনিজকরায় বিএনপি সমর্থকের বাড়িতে হামলা ও লুটপাট চালায় এবং দলীয় কার্যালয় ভাঙচুর করে। পরে দুপুর ও বিকেলে জামায়াতের কর্মীরা ধনিজকরা ও মুন্সিরহাট বাজারে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালায় এবং মোটরসাইকেলে আগুন দেয়। তিনি দাবি করেন, জামায়াত নিজেদের কার্যালয়ে আগুন দিয়ে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে।

চৌদ্দগ্রাম মডেল থানার পরিদর্শক মো. গুলজার আলম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মুন্সিরহাটে পুনরায় সংঘর্ষের সময়ও পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। তিনি বলেন, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: আজকের পত্রিকা

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের