শরীয়তপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
শরীয়তপুর গোসাইরহাটে যৌথবাহিনীর অভিযানে শীর্ষ আলাউদ্দিন উরফে আলো সিকদার(৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। অভিযানে তার ঘরের আলমারি থেকে  ৭ কেজি গাঁজা ও ৬৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার (২৯ ডিসেম্বর) ভোরে ৪ টায় গোসাইরহাট পৌরসভার মহেশ্বরপট্টি এলাকায় এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। আটককৃত আলাউদ্দিন একই এলাকার মৃত জলিল সিকদারের ছেলে। আলো শীর্ষ মাদক ব্যবসায়ী বলে জানায় পুলিশ।

যৌথ বাহিনী সূত্রে জানা যায়, নিয়মিত রাত্রিকালীন টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টার দিকে পৌর এলাকার মহেশ্বরপট্টি গ্রামে আলাউদ্দিন উরফে আলোর বাড়িতে বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা চালান রয়েছে বলে খবর পায় যৌথ বাহিনী। পরে তার বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনীর একটি দল। এসময় তার বসতঘরে আলমারীতে থেকে গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়।

যৌথবাহিনী সূত্র জানিয়েছে, আটককৃত এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থাগ্রহণের জন্য গোসাইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে নিয়মিত এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে যৌথবাহিনী।

সদ্য সংবাদ/মো.সাহেদ আহমেদ

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের