অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, দালালসহ আটক ২৭৩

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় দালালচক্রের ১০ সদস্যসহ ২৭৩ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।  এ সময় মালয়েশিয়াগামী একটি কাঠের বোটও জব্দ করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে বঙ্গোপসাগরের সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

নৌবাহিনী সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত গভীর রাতে বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা স্বাধীনতা’ সেন্টমার্টিন থেকে প্রায় ৩০ মাইল দক্ষিণ-পশ্চিমে একটি কাঠের বোটের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। থামার সংকেত দেওয়া হলেও বোটটি না থেমে গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। পরে নৌবাহিনীর জাহাজটি ধাওয়া করে বোটটিকে আটক করতে সক্ষম হয়।

আটককৃতদের কাছ থেকে পাওয়া তথ্যে জানা গেছে, তারা একটি দালালচক্রের মাধ্যমে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে সমুদ্রপথে যাত্রা শুরু করেছিলেন। আটক বোটে দালালচক্রের ১০ সদস্যসহ মোট ২৭৩ জন যাত্রী ছিলেন।

নৌবাহিনীর জনসংযোগ বিভাগ আরও জানায়, বোটটিতে নূন্যতম জীবনরক্ষাকারী সরঞ্জাম, পর্যাপ্ত খাদ্য ও পানির ব্যবস্থা ছিল না। এমন ঝুঁকিপূর্ণ যাত্রা গভীর সমুদ্রে বড় ধরনের মানবিক বিপর্যয়ের কারণ হতে পারত।

আটক বোট ও ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনী জানায়, দেশের জলসীমার নিরাপত্তা নিশ্চিত করা, সমুদ্রপথে মানবপাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে তারা সর্বদা সতর্ক ও অঙ্গীকারবদ্ধ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের