সারাদেশ
থানা-পুলিশ জ্বালানোর হুমকি দেওয়া বৈছাআ নেতা মাহদীর জামিন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় ঢুকে ওসিকে হুমকি দেওয়ার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসান জামিন দিয়েছে আদালত। রোববার (৪ জানুয়ারি) সকালে তাকে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। রোববার সকাল সাড়ে ৮টার দিকে মাহদী হাসানকে আদালতে তোলা হয়। পরে সকাল সোয়া ১০টার দিকে বিচারক তার জামিন আবেদন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মাহদী হাসানের আইনজীবী এম এ মজিদ।
আখাউড়ায় ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সনদহীন অবস্থায় চিকিৎসক রোগী দেখা ও প্রেসক্রিপশনে নিজেকে ‘ডাক্তার’ পরিচয় দেওয়ার দায়ে নারায়ণ চন্দ্র পাল নামে এক ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার তন্তর বাজারের নয়ন ফার্মেসির মালিক নারায়ণ চন্দ্র পাল কে এ জরিমানা করা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
সাভারে সাত মাসে ছয় খুন: ভবঘুরের ছদ্মবেশে সাইকো কিলার সম্রাট
সাভারে গত সাত মাসে সংঘটিত ছয়টি হত্যাকাণ্ডের নেপথ্যে ভয়ংকর ও চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটন করেছে পুলিশ। ভবঘুরের ছদ্মবেশে ঘুরে বেড়ানো মশিউর রহমান ওরফে সম্রাট (৪০) ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ মোট ছয়জনকে শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তিনি। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে সাভার থানা চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস অ্যান্ড ট্রাফিক উত্তর) আরাফাতুল ইসলাম। এর আগে, রোববার (১৮ জানুয়ারি) বিকেলে সাভার থানার সামনে থেকে সম্রাটকে আটক করে পুলিশ।
স্ট্যাম্পে সই করে ছাত্রলীগ নেতার বিএনপিতে যোগদান
পিরোজপুরে স্ট্যাম্পে সই করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন মো. আতিকুর রহমান খান হৃদয় নামে নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এক নেতা। বুধবার (১৪ জানুয়ারি) তিনি স্ট্যাম্পযুক্ত অঙ্গীকারনামার মাধ্যমে ছাত্রলীগের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিএনপির রাজনীতিতে সক্রিয় হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। আতিকুর রহমান খান হৃদয় লিখিত অঙ্গীকারনামায় উল্লেখ করেন, ২০১৬–১৭ সালে তাকে জোরপূর্বক পিরোজপুর পৌর শাখার ছাত্রলীগ কমিটিতে সহসভাপতি পদে অন্তর্ভুক্ত করা হয়েছিল।
দুর্বৃত্তদের নাশকতা: রেললাইন খুলে ফেলায় ট্রেন লাইনচ্যুত
রেললাইনের প্রায় ২০ ফুট অংশ খুলে ফেলায় ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। ঘটনার পর ঢাকা–ময়মনসিংহ রেলপথে সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) জেলার গফরগাঁওয়ে ভোরে এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে ও পুলিশ সূত্র জানায়, সোমবার ভোর ৫টা ১০ মিনিটের দিকে গফরগাঁও রেলস্টেশনের কাছে সালটিয়া মাঠখোলা এলাকায় তারাকান্দি থেকে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস হঠাৎ লাইনচ্যুত হয়। এতে ট্রেনের ইঞ্জিনসহ সামনের তিনটি বগি লাইনচ্যুত হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
কলেজ উড়িয়ে দেওয়ার হুমকি, গণঅধিকার পরিষদ নেতাকে শিক্ষার্থীদের ধাওয়া
চাঁপাইনবাবগঞ্জের বারোঘরিয়া এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও সামাজিক যোগাযোগমাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট উড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে জেলা গণঅধিকার পরিষদ নেতা আব্দুর রাকিবকে ধাওয়া করেছে কলেজ শিক্ষার্থীরা। প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ থাকার পর সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাকে উদ্ধার করা হয়। তিনি জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার বারোঘরিয়া নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জে আদালতের সামনে ট্রাক চাপায় প্রাণ হারালেন বিচারপ্রার্থী
নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সামনের সড়কে পণ্যবাহী ট্রাকের চাপায় মাধুলী ইসলাম ভূঁইয়া (৭০) নামে এক বিচারপ্রার্থী নিহত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) দুপুর বারোটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে এ ঘটনা ঘটে। নিহত মাধুলী ইসলাম রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার রাণীপুরা এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শী এক নারী জানান, সকালে তিনি রূপগঞ্জ থেকে চেক সংক্রান্ত একটি মামলার বিষয়ে আদালতে এসেছিলেন। জেলা আদালতের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কটি হেঁটে পার হবার সময় চাষাঢ়ামুখী একটি ট্রাক তাকে চাপা দেয়।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রোগীবাহী অ্যাম্বুলেন্সে আগুন
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অ্যাম্বুলেন্সে রোগীসহ মোট চারজন যাত্রী থাকলেও দ্রুত নেমে যাওয়ায় কোনো প্রাণহানি ঘটেনি। সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া ব্রিজ এলাকায় এক্সপ্রেসওয়ের মাওয়া মুখী লেনে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে মাগুরাগামী একটি অ্যাম্বুলেন্স কুচিয়ামোড়া এলাকায় পৌঁছালে যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ আগুন ধরে যায়।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদকের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, প্রতিবাদ সভা ও মানববন্ধন
এনটিভির সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে সিরাজগঞ্জ প্রেসক্লাব। বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় সিরাজগঞ্জ প্রেসক্লাব চত্বরে এই প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, দপ্তর সম্পাদক এনামুল হক প্রমুখ। বক্তরা হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলার ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানান।
কুড়িগ্রামে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরুর আগেই ডিভাইসসহ আটক ৬
কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসাধু উপায়ে উত্তর সংগ্রহের প্রস্তুতিকালে বিশেষ প্রযুক্তিসম্পন্ন ডিভাইসসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে নাগেশ্বরী উপজেলার শহরের একটি পরীক্ষা কেন্দ্রের পাশের বাসা থেকে তাঁদের আটক করা হয়। পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে একজন মিনারুল ইসলাম। তিনি নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক। আসন্ন বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বলেও জানা গেছে।
সিরাজগঞ্জে জলাতঙ্ক টিকার চরম সংকট, দ্বিগুণ দামেও মিলছে না ভ্যাকসিন
সিরাজগঞ্জে মরণব্যাধি জলাতঙ্কের টিকা চরম সংকটে পড়েছে। সরকারি হাসপাতালে টিকা নেই, আবার বেসরকারি ফার্মেসিতেও দ্বিগুণ দাম দিয়েও মিলছে না ভ্যাকসিন। এতে কুকুর ও বিড়ালের কামড়ে আক্রান্তে মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। ভুক্তভোগীরা জানান, সরকারি হাসপাতালে টিকা না থাকায় তারা বেসরকারি ফার্মেসিগুলোতেও খোঁজ নিয়েছেন। কিন্তু ৫০০ টাকার টিকা ১ হাজার টাকা দিয়েও কোথাও পাওয়া যাচ্ছে না। নির্ধারিত সময়ের মধ্যে টিকা না পেলে জলাতঙ্কে আক্রান্ত হওয়ার আশঙ্কায় রোগী ও স্বজনদের আতংক দিন পাড় করছেন।
চাঁদাবাজির অভিযোগে এনসিপি নেতাসহ দুইজন আটক
দিনাজপুরের বোচাগঞ্জে চাঁদা আদায়ের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা প্রধান সমন্বয়কারী এম এ তাফসীর হাসানসহ দুইজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনগণ। শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বোচাগঞ্জ উপজেলার বারেয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শনিবার গ্রামের এক বাড়িতে অভিযান চালিয়ে অভিযুক্তরা দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় তারা লোহার পাইপ ও স্টিলের লাঠি হাতে রেখেছিলেন এবং নিজেদের প্রশাসনের কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। পরে, স্থানীয়দের তৎপরতায় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়, অন্য সহযোগীরা পালিয়ে যায়। পরে আটককৃতদের বোচাগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।