কলেজ উড়িয়ে দেওয়ার হুমকি, গণঅধিকার পরিষদ নেতাকে শিক্ষার্থীদের ধাওয়া

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
চাঁপাইনবাবগঞ্জের বারোঘরিয়া এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও সামাজিক যোগাযোগমাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট উড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে জেলা গণঅধিকার পরিষদ নেতা আব্দুর রাকিবকে ধাওয়া করেছে কলেজ শিক্ষার্থীরা। প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ থাকার পর সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাকে উদ্ধার করা হয়। তিনি জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক।

রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার বারোঘরিয়া নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী, শিক্ষার্থী, কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ সূত্র জানায়, আব্দুর রাকিব দীর্ঘদিন ধরে বারোঘরিয়া এলাকায় একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে কলেজ শিক্ষার্থীসহ সাধারণ মানুষের কাছে চাঁদাবাজি, মাদক কারবার ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

জানা যায়, গত শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের দুই শিক্ষার্থীর কাছ থেকে মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনতাইয়ের চেষ্টা করেন আব্দুর রাকিব ও তার সহযোগীরা। এছাড়া সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেড় মিনিটের একটি ভিডিও বার্তায় তিনি পলিটেকনিক ইনস্টিটিউট উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন বলে অভিযোগ ওঠে। এতে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

রোববার সন্ধ্যায় নতুন বাজার এলাকায় আব্দুর রাকিবকে দেখতে পেয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে ধাওয়া করেন। একপর্যায়ে তিনি নতুন বাজার এলাকার সালাম মেসে আশ্রয় নেন। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যান।

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ওমর ফারুক বলেন, 'দীর্ঘদিন ধরে আমাদের কলেজের ছাত্র ও স্থানীয়দের ওপর চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ রয়েছে আব্দুর রাকিব ও তার গ্যাংয়ের বিরুদ্ধে। কয়েকদিন আগেও থানায় ভুল স্বীকার করে ছাড়া পেয়েছিলেন তিনি। সর্বশেষ কলেজ উড়িয়ে দেওয়ার হুমকির ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ তৈরি হয়।'

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, 'ধাওয়ার মুখে আব্দুর রাকিব একটি মেসে আশ্রয় নেন। অবরুদ্ধ অবস্থায় সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। কলেজ কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

এদিকে পুলিশ সূত্র জানায়, আব্দুর রাকিবের বিরুদ্ধে এর আগেও গুরুতর অভিযোগ রয়েছে। গত বছরের ২৭ ফেব্রুয়ারি রাতে সদর উপজেলার বারোঘরিয়া বাজারে পরপর সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনায় তার নাম উঠে আসে।

ওই ঘটনায় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন-অর-রশীদসহ অন্তত ছয়জন আহত হন। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা তার মালিকানাধীন একটি রেস্তোরাঁ ও দলের ইউনিয়ন কার্যালয় ভাঙচুর করে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের