স্ট্যাম্পে সই করে ছাত্রলীগ নেতার বিএনপিতে যোগদান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
পিরোজপুরে স্ট্যাম্পে সই করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন মো. আতিকুর রহমান খান হৃদয় নামে নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এক নেতা।

বুধবার (১৪ জানুয়ারি) তিনি স্ট্যাম্পযুক্ত অঙ্গীকারনামার মাধ্যমে ছাত্রলীগের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিএনপির রাজনীতিতে সক্রিয় হওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

আতিকুর রহমান খান হৃদয় লিখিত অঙ্গীকারনামায় উল্লেখ করেন, ২০১৬–১৭ সালে তাকে জোরপূর্বক পিরোজপুর পৌর শাখার ছাত্রলীগ কমিটিতে সহসভাপতি পদে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবে ২০১৯–২০ সাল পর্যন্ত তিনি নামমাত্রভাবে কমিটিতে ছিলেন এবং এরপর থেকে কোনো কার্যক্রমে অংশগ্রহণ করেননি।
তিনি বলেন, 'ছাত্রলীগের সঙ্গে আমার কোনো সাংগঠনিক বা রাজনৈতিক সম্পৃক্ততা দীর্ঘদিন ধরে নেই। এখন আমি বিএনপিতে যোগ দিয়ে দলের জন্য কাজ করতে চাই।'

পিরোজপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বড় কলিশাখালী এলাকার বাসিন্দা হৃদয়ের বাবা আব্দুল হান্নান খান বলেন, 'আমার ছেলে কখনোই ছাত্রলীগ বা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিল না। সাম্প্রতিক সময়ে পুলিশ প্রশাসনের লোকজন প্রায়ই তাকে খুঁজতে আমাদের বাড়িতে আসত, যা আমাদের জন্য বিব্রতকর ছিল। আমরা জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী, তাই এখন সে সম্পূর্ণভাবে বিএনপিতে যোগ দিতে চায়।'

হৃদয়ের যোগদানের মধ্য দিয়ে পিরোজপুরের রাজনৈতিক মানচিত্রে নতুনভাবে বিএনপির সক্রিয়তা দেখা দিতে পারে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের