দুর্বৃত্তদের নাশকতা: রেললাইন খুলে ফেলায় ট্রেন লাইনচ্যুত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
রেললাইনের প্রায় ২০ ফুট অংশ খুলে ফেলায় ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। ঘটনার পর ঢাকা–ময়মনসিংহ রেলপথে সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

সোমবার (২৮ ডিসেম্বর) জেলার গফরগাঁওয়ে ভোরে এ দুর্ঘটনা ঘটে। 

রেলওয়ে ও পুলিশ সূত্র জানায়, সোমবার ভোর ৫টা ১০ মিনিটের দিকে গফরগাঁও রেলস্টেশনের কাছে সালটিয়া মাঠখোলা এলাকায় তারাকান্দি থেকে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস হঠাৎ লাইনচ্যুত হয়। এতে ট্রেনের ইঞ্জিনসহ সামনের তিনটি বগি লাইনচ্যুত হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন নিয়ে বিরোধের জেরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। শনিবার বিকেলে দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আক্তারুজ্জামানকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। এ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন আরও পাঁচ নেতা—আলমগীর মাহমুদ আলম, এ বি সিদ্দিকুর রহমান, মুশফিকুর রহমান, আল ফাত্তাহ ও মোফাখখারুল ইসলাম।

মনোনয়ন ঘোষণার পরপরই এ বি সিদ্দিকুর রহমান ও মুশফিকুর রহমানের সমর্থকরা বিক্ষোভ শুরু করেন। শনিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত এবং রবিবার দিনভর বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ, আগুন জ্বালানোসহ আন্দোলন চলতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠে নামেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

গফরগাঁও রেলস্টেশনের স্টেশনমাস্টার হানিফ আলী জানান, মনোনয়ন সংক্রান্ত আন্দোলন সাধারণত সকাল ৯টার পর শুরু হলেও গভীর রাতে কে বা কারা রেললাইন খুলে ফেলেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে। লাইনচ্যুত বগি উদ্ধার ও ক্ষতিগ্রস্ত লাইন মেরামত শেষে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, 'রেললাইনের একটি অংশ সরিয়ে ফেলার কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের