প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, দপ্তর সম্পাদক এনামুল হক প্রমুখ। বক্তরা হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলার ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানান।
এর আগে, গত শনিবার (১০ জানুয়ারি) রাত ৯টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ার ধানগড়া মহল্লায় শরীফুল ইসলাম ইন্নার নিজ বাসভবনে এই হামলার ঘটনা ঘটে।
মানব বন্ধনে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি সদস্য বাবু ইসলাম, জাকিরুল ইসলাম সান্টু, হেলাল আহমেদ, শফিক মোহাম্মদ রুমন, সোহাগ হাসান জয়, সাবেক সাধারন সম্পাদক ফেরদৌস রবীন, প্রেসক্লাবের সহ-সভাপতি হীরক গুন, যুগ্ম সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু, সাংগঠনিক সম্পাদক রহমত আলী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আলমগীর কবীর, সাংস্কৃতিক সম্পাদক দিলীপ গৌড়, ক্রীড়া সম্পাদক আশরাফুল ইসলাম, সাবেক সহ সভাপতি এস.এম তফিজ উদ্দিন, সাবেক অর্থ সম্পাদক আইয়ুব আলী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া গণমাধ্যম কর্মীরা।
সদ্য সংবাদ/শুভ সেখ