সারাদেশ

গাজীপুরে অসহায় শিক্ষার্থীর চিকিৎসায় মানবিকতার দৃষ্টান্ত রাখলেন বিএনপির রফিকুল ইসলাম

গাজীপুরে অসহায় শিক্ষার্থীর চিকিৎসায় মানবিকতার দৃষ্টান্ত রাখলেন বিএনপির রফিকুল ইসলাম

জ্বরে আক্রান্ত হয়ে পরে নিউমোনিয়ায় ভুগছেন গাজীপুর সদর উপজেলার মনিপুর নামাপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব। অসুস্থতার খবর পাওয়ার পর কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর–৩ আসনের বিএনপি মনোনীত সংসদ প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। ডা. বাচ্চু সাকিবের চিকিৎসার সব খরচ বহন করেছেন এবং তাকে নিজের সন্তানসুলভ স্নেহে দেখভাল করেছেন। হাসপাতালে নিয়মিত খোঁজখবর নিয়ে সার্বক্ষণিক পাশে থাকায় সাকিব এবং তার পরিবার চরম সান্ত্বনা পেয়েছেন।

২৫ জুলাই, ২০২৬
ধুনটে ভোটকেন্দ্রের বাইরে ছাত্রদল নেতার মাথায় ছুরিকাঘাতের অভিযোগ

ধুনটে ভোটকেন্দ্রের বাইরে ছাত্রদল নেতার মাথায় ছুরিকাঘাতের অভিযোগ

বগুড়ার ধুনট উপজেলায় একটি ভোটকেন্দ্রের বাইরে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামায়াতের লোকজনকে দায়ী করেছে বিএনপি। তবে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সেখানে ছুরিকাঘাতের ঘটনা ঘটেনি; বরং উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। আহত মিলন মিয়া (২৬) ধুনট সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি। বুধবার রাত ৯টার দিকে ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের হটিয়ারপাড়া দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে।

২৫ জুলাই, ২০২৬
মিয়ানমার সীমান্ত থেকে গুলি, ২৭ দিন পর মারা গেল শিশু হুজাইফা

মিয়ানমার সীমান্ত থেকে গুলি, ২৭ দিন পর মারা গেল শিশু হুজাইফা

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হওয়ার ২৭ দিন পর মারা গিয়েছে শিশু হুজাইফা সুলতানার (৯)। নিহত হুজাইফা টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে রাজধানীর জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ শাহজালাল এবং শিশুটির চাচা শওকত আলী।

২৫ জুলাই, ২০২৬
ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ভোটকেন্দ্রের সামনে থেকে বস্তাভর্তি টাকাসহ পৌর স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আটক করেছে কোস্ট গার্ড। বুধবার রাত ৯টার দিকে পৌর এলাকার খেপুপাড়া গার্লস স্কুল ভোটকেন্দ্রের সামনে থেকে তাকে আটক করা হয়। একটি সূত্র জানিয়েছে, বস্তায় আনুমানিক অর্ধকোটি টাকা থাকতে পারে।

২৫ জুলাই, ২০২৬
শেখ মুজিবের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে প্রচারণা শুরু বিএনপির বহিষ্কৃত ‘বিদ্রোহী’ প্রার্থীর

শেখ মুজিবের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে প্রচারণা শুরু বিএনপির বহিষ্কৃত ‘বিদ্রোহী’ প্রার্থীর

শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া–কোটালীপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতা হাবিবুর রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন তিনি। হাবিবুর রহমান টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং জেলা বিএনপির সাবেক সদস্য। দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর নির্বাচনী প্রতীক ফুটবল।

২৫ জুলাই, ২০২৬
ভোলায় ইসলামী আন্দোলন ও জামায়াত কর্মীদের সংঘর্ষ, আহত ৪

ভোলায় ইসলামী আন্দোলন ও জামায়াত কর্মীদের সংঘর্ষ, আহত ৪

ভোলায় নির্বাচনি আলাপচারিতাকে কেন্দ্র করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে তারেক মেম্বারের বাড়ি সংলগ্ন এলাকায় এ সংঘর্ষ ঘটে। স্থানীয় সূত্র জানায়, তারেক মেম্বারের বাড়ির সামনে একটি চায়ের দোকানে বসে নির্বাচনি বিষয় নিয়ে আলোচনা করছিলেন ইসলামী আন্দোলনের স্থানীয় নেতা শফিক ও সাইফুল এবং জামায়াত কর্মী সাইদ ও কামাল।

২৫ জুলাই, ২০২৬
জয়পুরহাটে ২৭২টি ব্যালট পেপারের ফটোকপি, গ্রেফতার ৩

জয়পুরহাটে ২৭২টি ব্যালট পেপারের ফটোকপি, গ্রেফতার ৩

জয়পুরহাট-২ আসনের কালাই উপজেলায় ব্যালট পেপার ফটোকপি করে প্রার্থীদের কর্মীদের মধ্যে বিতরণের অভিযোগে একটি ফটোকপি দোকানের মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বুধবার সন্ধ্যায় উপজেলার মাত্রাই বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাত্রাই বাজারের একটি ফটোকপি দোকানের মালিক নির্মল চন্দ্র সরকার (৫১) এবং তার দুই কর্মচারী জহুরুল ইসলাম (২৬) ও মোস্তাফিজুর রহমান (৩০)। বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম।

২৫ জুলাই, ২০২৬
পুলিশ কনস্টেবল কুপিয়ে জখম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের ছেলে গ্রেফতার

পুলিশ কনস্টেবল কুপিয়ে জখম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের ছেলে গ্রেফতার

ময়মনসিংহের হালুয়াঘাটে পুলিশ কনস্টেবল ইজাউল হক ভূঁইয়াকে কুপিয়ে জখম করার ঘটনায় অভিযুক্ত লিয়নকে (২৮) আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে পৌর শহরের মধ্যবাজার মোড় থেকে পুলিশের একটি দল তাকে আটক করে।

২৫ জুলাই, ২০২৬
বগুড়ায় নির্বাচনি স্কুল কেন্দ্রে অনধিকার প্রবেশে ২ জামায়াত কর্মী আটক

বগুড়ায় নির্বাচনি স্কুল কেন্দ্রে অনধিকার প্রবেশে ২ জামায়াত কর্মী আটক

বগুড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা তৌহিদুল ইসলাম বিটু এবং প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত পৌনে ১০টার দিকে ১০ থেকে ১৫ জনের একটি দল শিববাটি এলাকার ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আসে। তারা দরজায় ধাক্কা দিলে সেখানে দায়িত্বে থাকা আনসার সদস্য দরজা খুলে দেন। এ সময় কয়েকজন জামায়াত নেতাকর্মী স্কুল ভবনের ভেতরে প্রবেশ করেন। বিষয়টি স্থানীয় জনগণ ও বিএনপির নেতাকর্মীরা বুঝতে পেরে ঘটনাস্থলে উপস্থিত হন। তখন আটক দুই জামায়াত নেতাকর্মী দাবি করেন, তারা পোলিং এজেন্টের তালিকা দিতে এসেছিলেন।

২৫ জুলাই, ২০২৬
কুড়িগ্রাম চোরাচালানবিরোধী অভিযানে গবাদি পশুসহ মাদক ও অবৈধ মালামাল জব্দ

কুড়িগ্রাম চোরাচালানবিরোধী অভিযানে গবাদি পশুসহ মাদক ও অবৈধ মালামাল জব্দ

রাষ্ট্রের সীমান্ত নিরাপত্তা সুসংহতকরণ এবং যেকোনো প্রকার অবৈধ চোরাচালান কার্যক্রম সম্পূর্ণরুপে প্রতিহত করার লক্ষ্যে গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় কঠোর ও সমন্বিত চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে সর্বমোট ২৯ লক্ষ ৪ হাজার ৮৫০ টাকা মূল্যমানের বিভিন্ন প্রকার অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় মহিষ, গরু, মাদকদ্রব্য, কসমেটিকস , ফল, কম্বল, বাইসাইকেল, ফুচকা, পিয়াজ এবং অন্যান্য নিষিদ্ধ ও অবৈধ পণ্যসামগ্রী।

২৫ জুলাই, ২০২৬
কেন্দ্র দখল-জাল ভোটের দৃশ্য ধারণ করলে আইফোন পুরস্কারের ঘোষণা এনসিপি প্রার্থী আতিকের

কেন্দ্র দখল-জাল ভোটের দৃশ্য ধারণ করলে আইফোন পুরস্কারের ঘোষণা এনসিপি প্রার্থী আতিকের

এনসিপি প্রার্থীর ভোটকেন্দ্রের ‘বিশেষ মুহূর্ত’ ধারণ করে পাঠালে আইফোন পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন কুড়িগ্রাম-২ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।

২৫ জুলাই, ২০২৬
কুড়িগ্রামে এনসিপি প্রার্থীর গাড়িতে ছাত্রদলের হামলা, প্রার্থীর ভাইসহ আহত ৫

কুড়িগ্রামে এনসিপি প্রার্থীর গাড়িতে ছাত্রদলের হামলা, প্রার্থীর ভাইসহ আহত ৫

কুড়িগ্রাম সদর উপজেলার পলাশবাড়ি এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী–সমর্থিত ১১ দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী আতিকুর রহমানের গাড়ি লক্ষ্য করে হামলার অভিযোগ উঠেছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় তাঁর ছোট ভাই আশিকুর রহমানসহ পাঁচজন আহত হন। গুরুতর অবস্থায় আশিকুর রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ