সারাদেশ

শরীয়তপুরে জামায়াতের নির্বাচনী কার্যালয় থেকে ৭ লাখ টাকা উদ্ধার, পোলিং কর্মকর্তার কারাদণ্ড

শরীয়তপুরে জামায়াতের নির্বাচনী কার্যালয় থেকে ৭ লাখ টাকা উদ্ধার, পোলিং কর্মকর্তার কারাদণ্ড

শরীয়তপুরের নড়িয়া পৌরসভার দক্ষিণ বৈশাখীপাড়া এলাকায় জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী কার্যালয় থেকে ৭ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় ভোট গ্রহণের দায়িত্বে থাকা এক পোলিং কর্মকর্তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
চৌদ্দগ্রামে টাকা বিতরণের অভিযোগে ছাত্রদলের দুই কর্মী আটক, মুচলেকায় ছাড়

চৌদ্দগ্রামে টাকা বিতরণের অভিযোগে ছাত্রদলের দুই কর্মী আটক, মুচলেকায় ছাড়

স্থানীয়দের বরাতে জানা যায়, ইউনিয়ন যুবদলের সদস্যসচিব ইউসুফ হোসেন আরিফ জিয়ার ছেলে ও ছাত্রদল কর্মী আরাফাত হোসেন বিজয় এবং অপর ছাত্রদল কর্মী মিথিল ভোটারদের মাঝে টাকা বিতরণ করছিলেন—এমন অভিযোগে স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা তাঁদের আটক করেন। খবর পেয়ে ঘটনাস্থলে প্রশাসন পৌঁছে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুইজনকে অর্থদণ্ড প্রদান করে ছেড়ে দেন।

২৫ জুলাই, ২০২৬
ঢাকা-৩ আসনে জামায়াত প্রার্থীর মিছিলে হামলা, আহত ৩

ঢাকা-৩ আসনে জামায়াত প্রার্থীর মিছিলে হামলা, আহত ৩

দক্ষিণ কেরানীগঞ্জের ঢাকা–৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর নির্বাচনী গণসংযোগে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।

২৫ জুলাই, ২০২৬
ধানের শীষকে সমর্থন জানালেন গোসাইরহাটের ৩ শতাধিক আ.লীগের নেতাকর্মী

ধানের শীষকে সমর্থন জানালেন গোসাইরহাটের ৩ শতাধিক আ.লীগের নেতাকর্মী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব ও শরীয়তপুর–৩ (ডামুড্যা–গোসাইরহাট–ভেদরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন জানিয়েছেন গোসাইরহাট উপজেলার প্রায় তিন শতাধিক আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

২৫ জুলাই, ২০২৬
চাচাকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া সেই ইউএনও বরখাস্ত

চাচাকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া সেই ইউএনও বরখাস্ত

প্রজ্ঞাপন অনুযায়ী, গত ২৮ জানুয়ারি কামাল হোসেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে দুদকের মামলায় জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান। সরকারি চাকরি আইন অনুযায়ী ওই তারিখ থেকেই তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

২৫ জুলাই, ২০২৬
‘আ.লীগ কর্মীকে জামায়াত বলে’ দুধ দিয়ে গোসল করিয়ে দলে নিলো বিএনপি

‘আ.লীগ কর্মীকে জামায়াত বলে’ দুধ দিয়ে গোসল করিয়ে দলে নিলো বিএনপি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আসাদুল হক নামের এক ব্যক্তি—যিনি স্থানীয়ভাবে আওয়ামী লীগ কর্মী ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত—কে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী দাবি করে দুধ দিয়ে গোসল করিয়ে বিএনপিতে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে এলাকায় ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

২৫ জুলাই, ২০২৬
রাজশাহীতে কৃষকদল নেতার ওপর হামলা, হাত-পায়ের রগ কেটে গুরুতর জখম

রাজশাহীতে কৃষকদল নেতার ওপর হামলা, হাত-পায়ের রগ কেটে গুরুতর জখম

রাজশাহীর চারঘাট উপজেলায় কৃষকদলের এক নেতার ওপর হামলা চালিয়ে হাত ও পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার রামচন্দ্রপুর গোরস্তান এলাকায় তাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। আহত বিরাজ আলী (৪৭) রামচন্দ্রপুর গ্রামের মৃত আমীর মোল্লার ছেলে। তিনি নিমপাড়া ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক এবং রাজশাহী-৬ আসনের ধানের শীষের প্রার্থী আবু সাঈদ চাঁদের সক্রিয় কর্মী।

২৫ জুলাই, ২০২৬
নারায়নগঞ্জে ১৭ কোটিপতি প্রার্থী, বিএনপির ৬

নারায়নগঞ্জে ১৭ কোটিপতি প্রার্থী, বিএনপির ৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে ৪৭ প্রার্থীর মধ্যে ১৭ জন কোটিপতি। তাদের ছয়জনই বিএনপি নেতা। সবচেয়ে ধনী প্রার্থী বহিষ্কৃতি বিএনপি নেতা ব্যবসায়ী মো. শাহ আলম এবং সর্বনিম্ন সম্পদ গণঅধিকার পরিষদের ওয়াসিম উদ্দিন। প্রার্থীদের সম্পদের এসব তথ্য নির্বাচনী মাঠে ভোটারদের আলোচনায় বাড়তি মাত্রা যোগ করছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

২৫ জুলাই, ২০২৬
বাবুগঞ্জে সেনাবাহিনীর অভিযানে টাকা ও ভোটার স্লিপসহ ২ বিএনপি নেতা আটক

বাবুগঞ্জে সেনাবাহিনীর অভিযানে টাকা ও ভোটার স্লিপসহ ২ বিএনপি নেতা আটক

বাংলাদেশ সেনাবাহিনীর চলমান আইন-শৃঙ্খলা রক্ষা ও নির্বাচনকালীন নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে বরিশাল-৩ আসনের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা এলাকায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা ও ভোটার স্লিপসহ দুই বিএনপি নেতাকে আটক করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে বাবুগঞ্জ আর্মি ক্যাম্পের একটি নিয়মিত টহল দল মাধবপাশা এলাকায় দুইটি মোটরসাইকেলে চলাচলরত দুজনকে আটক করে। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে নগদ ১ লাখ ২ হাজার টাকা এবং নির্বাচন সংক্রান্ত ভোটার স্লিপ উদ্ধার করা হয়।

২৫ জুলাই, ২০২৬
কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযানে বিপুল ভারতীয় মালামাল জব্দ

কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযানে বিপুল ভারতীয় মালামাল জব্দ

গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, প্যান্ট পিস, গবাদিপশু, কম্বলসহ বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ৪২ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি।

২৫ জুলাই, ২০২৬
নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে ছাত্রদলের সাবেক নেতার গাড়িতে গুলি

নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে ছাত্রদলের সাবেক নেতার গাড়িতে গুলি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি। রোববার (১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে আড়াইহাজার বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। গুলির শিকার ব্যক্তি আমির হোসেন (৩৮)। তিনি আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদি গ্রামের বাসিন্দা এবং সাবেক ছাত্রদল নেতা।

২৫ জুলাই, ২০২৬
৭ দিন পার হলেও ধর্ষণ মামলা নেয়নি পুলিশ

৭ দিন পার হলেও ধর্ষণ মামলা নেয়নি পুলিশ

শরীয়তপুরের গোসাইরহাটে এক সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও ৭ দিন পার হয়ে গেলেও কোনো মামলা হয়নি। জানা গেছে, গত ২৯ জানুয়ারি ভিকটিম থানায় গিয়ে ঘটনার মূল হোতা সুমন ঘরামী ও মোস্তফা মৃধাকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ মামলা রেকর্ড করেনি।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ